স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে জালিয়াতির চেষ্টা!

স্বাস্থ্যসাথী কার্ডটি ব্লক করা হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ অভিযোগ জানালে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যসাথী (SWASTHYA SATHI) কার্ড নিয়ে জালিয়াতির চেষ্টা। নাম ভাঁড়িয়ে জালিয়াতি করতে গিয়ে অবশেষে ধরা পড়লেন সেই রোগী। জানা গিয়েছে, ওই রোগী ভিন রাজ্যের। ঘটনা সিউড়ির এক বেসরকারি নার্সিংহোমের। নাম ভাঁড়ানো ধরা পড়তেই অস্ত্রোপচার আটকে যায় ওই রোগীর। জানা গিয়েছে, সিউড়ির এক বাসিন্দা তাঁর আত্মীয়কে কার্ড ধার দিয়েছিলেন। পরে তিনিই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডটি ব্লক করা হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ অভিযোগ জানালে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। নার্সিংহোম সূত্রে খবর, সঞ্জিদা বিবি (গুড্ডি) ঝাড়খণ্ডের বাসিন্দা। বাইক দুর্ঘটনার ফলে তাঁর পা ভেঙেছিল। সিউড়ি হাসপাতালে তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছিল। এরপরে ১৫ দিন অপেক্ষা করতে বলা হয়েছিল।

অন্যদিকে, আফিজা বিবি বীরভূমের সিউড়ির বাসিন্দা। তিনি আবার সঞ্জিদার আত্মীয়। এক নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন আফিজা। দুজনের বয়স ২৯। বয়স মিলে যাওয়ায় আফিজার আধার কার্ড ব্যবহার করা হয় সঞ্জিদার নামে। আর স্বাস্থ্যসাথী কার্ড আবার ব্যবহার করা হয় আরও এক আত্মীয়া লাজিনা বিবির নামে!

আসল বিষয় ধরা পড়তেই থানা ও জেলা প্রশাসনে অভিযোগ জানায় নার্সিংহোম কর্তৃপক্ষ। তবে সাঞ্জিদার দাবি, দালাল চক্র বিনে পয়সায় সব করে দেবে বলে এই ‘কাণ্ড’ ঘটিয়েছে। তবে এই নয়া ধরণের প্রতারনার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় সর্দি-কাশিতে অস্থির? তেজপাতার জলে চুমুক দিলেই মিলতে পারে আরাম