Loading live market data...
Loading active stocks...
Connecting...

মোচা দিয়ে বানিয়ে নিন কাঁটা ছাড়া মাছ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় বলে, মাছে ভাতে বাঙালি। সারাদিন যতই রোল, চাউমিন, পিৎজ্জা, বার্গার খাওয়া হোক না কেন, দুপুর বেলায় খাবার থালায় এক মুঠো ভাত আর এক টুকরো মাছ নাহলে বাঙালির চলে না। বর্তমান দিনে তরুণ প্রজন্ম যতই মাছ ছেড়ে মাংস বা ডিমের দিকে ঝুকুক না কেন মাছকে একেবারে খাদ্য তালিকার বাইরে রাখা বাঙালির সম্ভব নয়। সময় সময় মাছের কোনও সুস্বাদু পদ খেতে ভালোই লাগে। কিন্তু সমস্যা একটাই মাছের কাঁটা। যা আধুনিক প্রজন্ম একেবারেই পছন্দ করে না। সেক্ষেত্রে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় সম্পূর্ণ কাঁটা ছাড়া মোচা দিয়ে তৈরি অভিনব মাছ। তাহলে কেমন হয় । আজ আপনাদের জন্য রইল মোচা দিয়ে বানানো সুস্বাদু ও পুষ্টিকর মাছের (boneless fish) অভিনব রেসিপি (Easy receipie)।

উপকরণ

১। মোচা একটা

২। টমেটো বাটা দু চামচ

৩। বেসন পরিমাণমতো

৪। আদাবাটা পরিমাণ মতো

৫। শুকনো লঙ্কা গুঁড়ো দেড় চা চামচ

৬। নূন পরিমাণমতো

৭। চিনি পরিমাণমতো

৮। হলুদ পরিমান মত

৯। তেজপাতা দুটো

১০। জিরে গুঁড়ো দুই চামচ

১১। ধনে গুঁড়ো তিন চামচ

১২। সরষের তেল পরিমাণ মতো

১৩। সাদা তেল পরিমাণ মতো

১৪। ঘি এক চামচ

১৫। গরম মশলা এক চা চামচ

প্রণালী

প্রথমে মোচাগুলিকে মাছের আকারে কেটে নিতে হবে। এবার মাছের আকারে কেটে রাখা মোচাগুলিতে আদা বাটা, নুন, চিনি, লঙ্কাগুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখুন। এবার একটি পাত্রে বেসন, শুকনো লঙ্কা গুঁড়ো ও জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে ম্যারিনেট করা মোচা বেসনে ডুবিয়ে তেলে ভেজে নিন। ভাজা মোচা গুলি আলাদা করে রাখুন। এরপর কড়াইতে সাদা তেল গরম করুন তেল গরম হলে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আদা বাটা এবং ঘি দিয়ে দিন। এবার একটি বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ও হলুদ গুঁড়ো দিয়ে মিশ্রণ তৈরি করে সেটি কড়াইতে ঢেলে দিতে হবে। এরপর পরিমাণ মত চিনি ও টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার পরিমান মত জল দিন। গ্রেভি তৈরি হয়ে গেলে তা মোচার তৈরি মাছগুলির উপর ঢেলে দিন। তৈরি হয়ে যাবে মোচার তৈরি মাছের অভিনব রেসিপি।

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার