নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত-সহ গ্রেফতার ৩

তৃণমূল কর্মী জাকির হোসেন মণ্ডলকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত নাবালক-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কর্মী জাকির হোসেন মণ্ডলকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত নাবালক-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করেছে আমডাঙা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মূল অভিযুক্তের নাম আশাবুল ওরফে বাচ্চা। নৈহাটির শিবদাসপুরের কন্দপুকুর গ্রামের বাসিন্দা সে। রবিবার রাতে বারাসত জেলা পুলিশের এসডিপিও (হাবরা) রোহিত শেখ ও আমডাঙা থানার আইসি অঞ্জনকুমার দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে আমডাঙার প্রভাকরকাটির বাঁশবাগান থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে জমিতে চাষ করা নিয়ে অভিযুক্ত নাবালক আশাবুল ওরফে বাচ্চার বাবা শোফিয়ারের সঙ্গে জাকিরের এক আত্মীয়র ঝামেলা হয়। সেই সময় মারামারির ঘটনাও ঘটে। এরপর শনিবার রাতে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির (Naihati) শিবদাসপুরে (Shibdaspur) এলাকার আলো বন্ধ করে কয়েক জন দুষ্কৃতী বাইকে চেপে এসে একটি চায়ের দোকানে গুলি চালায়। গুলি চালানোর পাশাপাশি বোমাও ছোঁড়ে দুষ্কৃতীরা। সেই হামলায় গুলিবিদ্ধ হন নৈহাটির শিবদাসপুর থানা এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী জাকির হোসেন মণ্ডল। এলাকায় প্রতিবাদী মুখ হিসাবে পরিচিত ছিলেন জাকির। শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ জাকির হোসেনকে কল্যাণী জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জাকির হোসেনের বুকে, পেটে ও হাতে গুলি লাগে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ধৃত নাবালক এলাকায় মাদক বিক্রি করত। সেই মাদক কারবারের বিরোধিতা করেছিলেন প্রতিবাদী জাকির হসেন। এমনকী আগেও ওই নাবালককে গ্রেফতার করেছিল পুলিশ। সম্প্রতি হোম থেকে ছাড়া পায় সে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জাকির হোসেন মণ্ডল খুনের ঘটনায় জড়িত বাকি দুষ্কৃতীদের সন্ধান শুরু করেছে পুলিশ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল