T20 World Cup: ফিঞ্চ-স্টইনিসের দৌলতে আয়ারল্যান্ডকে বড় রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ানরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের দেশের মাটিতে বিশ্বকাপের শেষ চারে যাওয়ার জায়গা নিশ্চিত করতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুধু জয় পেলেই হবে না, বড় রানে জয় পেতে হবে অস্ট্রেলিয়াকে। সোমবার ব্রিসবেনে প্রথমে ব্যাট করতে নেমে বড় রানের ইনিংস গড়ল অজিরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টইনিসের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ানরা।

এদিন টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। কিন্তু শুরুটা খুব একটা ভাল হয়নি গত বারের বিশ্ব চ্যাম্পিয়ানদের। দলের আট রানের মাথায় ব্যক্তিগত তিন রাতে প্যাভিলিয়নে ফেরেন অজি ওপেনার  ডেভিড ওয়ার্নার। এর পরে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে দলের স্কোর বোর্ডে ৫২ রান যোগ করেন মিচেল মার্শ। আইরিশ পেসার ব্যারি মাকার্থির বলে লরকান টাকারের হাতে ক্যাচ দিয়ে ২৮ রানে সাজঘরে ফেরেন মার্শ।

বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলও দ্রুত ফিরে যান। ৯ বলে ১৩ রান করে আউট হন তিনি। স্টইনিসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন। নিজের অর্ধশতরান করার পাশাপাশি দলকেও দেড়শোর গণ্ডি পার করিয়ে দেন অজি অধিনায়ক। ১৭তম ওভারে ম্যাকার্থির শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ফিঞ্চ। তবে বিদায়ের আগে অজি অধিনায়ক ৪৪ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ফিঞ্চ আউট হওয়ার পরে ঝোড়ো ব্যাটিং করে দলকে বড় রানের দিকে নিয়ে যেতে থাকেন স্টইনিস। জশুয়া লিটলের বলে জর্জ ডকরেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ২৫ বলে ৩৫ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। শেষের দিকে টিম ডেভিড ১০ বলে ১৫ রান এবং ম্যাথু ওয়েড ৩ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মাকার্থি।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার