‘কিছুই পাওয়া গেল না, আমাকে বাঁচতে দিন’, কাতর আবেদন পার্থর

ইডি’র (ED) আইনজীবী পার্থের জামিনের বিরোধিতা করে একটি লাল মোমবাতি সামনে রেখে টেনে আনেন ‘ম্যাকবেথ’ প্রসঙ্গ। বলেন, ‘ব্লাড ইন দ্য হ্যান্ডস’।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভার্চুয়াল শুনানিতে ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিয়েছিলেন পার্থ  চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE)। সেখানেই জামিনের কাতর আবেদন জানান তিনি। খবর লেখা পর্যন্ত ব্যাঙ্কশাল আদালতের রায়দান স্থগিত ছিল। উল্লেখ্য, এদিন আলিপুর আদালতেও সশরীরে হাজিরা দিয়েছিলেন তিনি।

এদিন বিচারক শুনানির শুরুতে তাঁকে প্রশ্ন করেন, কেমন আছেন? উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমার শরীর দিচ্ছে না’। এরপরেই তিনি বলেন, সব কেস একসঙ্গে নিয়ে আসা হচ্ছে। ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে। কাতর আবেদন, ‘আমাকে বাঁচতে দিন’। তাঁর অভিযোগ, ‘কিছুই পাওয়া গেল না, তাও চাপ দেওয়া হচ্ছে’।

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাঁর মক্কেলের জামিন চেয়ে উদাহরণ টেনে আনেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের। বলেন, তাঁকেও জামিন দেওয়া হয়েছিল। তাহলে পার্থকে নয় কেন? আইনজীবী বলেন, চার্জশিটে একবার বলা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যোগের কথা। এরপরেই তাঁর প্রশ্ন, তাহলে আজকের হেয়ারিংয়ে এই কথা কেন আবার তোলা হচ্ছে?

ইডি’র (ED) আইনজীবী পার্থের জামিনের বিরোধিতা করে বলেন, অনেক কথোপকথন উঠে আসছে। তদন্ত চলছে। এরপরেই একটি লাল মোমবাতি সামনে রেখে টেনে আনেন ‘ম্যাকবেথ’ প্রসঙ্গ। বলেন, ‘ব্লাড ইন দ্য হ্যান্ডস’।

এদিন অর্পিতা মুখোপাধ্যায় ভার্চুয়াল শুনানির সময় বিচারকের কাছে আবেদন জানিয়ে বলেছেন, মায়ের ও বোনের সঙ্গে কথা বলতে চান তিনি। জানা গিয়েছে, এর আগে মায়ের সঙ্গে ফোনে তিন বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

অন্যদিকে, আলিপুর আদালত প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ সুবীরেশ ভট্টাচার্য ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ১৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: ‘দলের সঙ্গে আছি’, আলিপুর আদালত থেকে বেরানোর পরে বললেন পার্থ চট্টোপাধ্যায়

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

রেনেকে দত্তক নিতেই সুস্মিতা সেনের ম্যানেজার পালিয়ে যান, কেন জানেন?

ঈদের আনন্দ বদলে গেল বিষাদে, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস