রাজস্থান নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে, হাইকমান্ডের উপর চাপ বাড়ালেন পাইলট

গেহলটকে সরিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে হাইকমান্ডের উপর চাপ তৈরি করতে পাইলট এই মন্তব্য করলেন বলে মনে করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি : আর সিদ্ধান্তহীনতায় না ভুগে রাজস্থান (Rajsthan) নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা শচীন পাইলট (Sachin pailot)। বুধবার হিমাচল প্রদেশে নির্বাচনী প্রচারের ফাঁকে তিনি বলেন, ‘রাজস্থানে যে সব কংগ্রেস বিধায়ক দলের শৃঙ্খলা ভেঙেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত’। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে শচীন পাইলটের দ্বন্দ্ব রয়েছে। গেহলটকে সরিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে হাইকমান্ডের উপর চাপ তৈরি করতে পাইলট এই মন্তব্য করলেন বলে মনে করা হচ্ছে।

রাহুল গান্ধী রাজি ন হওয়ায় প্রথমে কংগ্রেস সভাপতি হিসাবে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নাম উঠে এসেছিল। কারণ তিনি গান্ধি-নেহরু পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত। কিন্তু কংগ্রেসের এক ব্যক্তি এক পদ নীতি মেনে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হত। সেক্ষেত্রে শিঁকে ছিঁড়তে পারত পাইলটের কপালে। কিন্তু পাইলটকে কুর্সি ছাড়তে নারাজ গেহলট নিজের পছন্দের ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাতে মরিয়া হয়ে উঠেছিলেন। হাইকমান্ডের প্রতিনিধির ডাকে হাজিরা না দিয়ে গেহলট ঘনিষ্ঠ বিধায়করা আলাদা বৈঠক করে তাঁর প্রতি আস্থা জ্ঞাপন করেন। যা ভালোভাবে নেয়নি কংগ্রেস নেতৃত্ব। ওইসব বিধায়ককে শো-কজের নোটিশ পাঠানো হয়। পরে বিধায়কদের হয়ে অশোক গেহলট ক্ষমাও চেয়ে নেন। যদিও তাতে চ্যাপ্টার ক্লোজড হয়নি। তবে তাঁর আর কংগ্রেস সভাপতি হয়ে ওঠা হয়নি।

এদিন শচীন পাইলট বলেন, ‘কংগ্রেসের মতো একটা প্রাচীন দলে সবার জন্য সমান নীতি রয়েছে। যাঁরা দলের শৃঙ্খলা ভেঙেছেন, আশা করব দলের নয়া সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেবেন’। রাজস্থানে দলের পর্যবেক্ষক কে ভেনুগোপালও এর আগে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন বলে মন্তব্য করেন পাইলট। তিনি জানান, রাজস্থানের ভোটের আর ১৩ মাস বাকি। তাই সময় নষ্ট না করে এখনই রাজস্থান নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার বলেও মন্তব্য করেন শচীন। পাইলটের মন্তব্য হাইকমান্ডের উপর চাপ বাড়ল।

বাড়ি থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ

হিঙ্গলগঞ্জে উদ্ধার বিলুপ্তপ্রায় এক প্রাণী, বন দফতরের হাতে তুলে দিল পুলিশ

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত