Loading live market data...
Loading active stocks...
Connecting...

দুপুরে মাছের তেল দিয়ে বানিয়ে নিন ভিন্ন স্বাদের চচ্চড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাদ্যরসিক বাঙালি যতই বিদেশি খাবারে অভ্যস্ত হয়ে উঠুক না কেন, মাছের প্রতি ভালবাসায় বাঙালি কোন খামতি দেখা যায়না। ছুটির দিন হোক বা সপ্তাহের অনান্য কাজের দিন, কোনও উৎসব অনুষ্ঠান হোক বা প্রতিদিনের খাওয়াদাওয়া। দুপুর কিংবা রাতে পাতে মাছ না থাকলে বাঙালির খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। বাঙালি যে শুধু মাছ খেতেই ভালবাসে তাই নয় মাছের তেলও অত্যন্ত পছন্দের। প্রথম পাতে মাছের তেল থাকলে তা দিয়েই অর্ধেক ভাত খেয়ে নেন অনেকে। তবে আজ শিখে নিন মাছের তেলের চচ্চড়ি (Macher teler chochori) রান্নার পদ্ধতি (easy receipie)।

উপকরণ

১। মাছের তেল: ২০০ গ্রাম

২। সরু করে কাটা বেগুন: দু’কাপ

৩। লম্বা করে কাটা আলু: দু’কাপ

৪। পেঁয়াজ কুচি: এক কাপ

৫। রসুন বাটা: দু’ টেবিল চামচ

৬। কাঁচালঙ্কা বাটা: দু’ চা চামচ

৭। হলুদ গুঁড়ো: আধ চা চামচ

৮। লঙ্কা গুঁড়ো: এক চা চামচ

৯। নুন: স্বাদ মতো

১০। সর্ষের তেল: পরিমাণ মতো

১১। এলাচ ও দারচিনি বাটা: এক চা চামচ

১২। মাছের তেল চচ্চড়ি বানানোর পদ্ধতিঃ

প্রথমে মাছের তেল ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তেল থেকে জল ঝরে গেলে তাতে সামান্য নুন ও সামান্য লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে ৫ মিনিট রেখে দিন। এবার গ্যাসে কড়াই বসিয়ে হাল্কা গরম করে নিন। কড়াই গরম হলে তাতে ৬ চা চামচ সরষের তেল দিন। তেল গরম হয়ে ধোঁয়া বের হতে শুরু করলে তাতে মাছের তেল দিয়ে ঢেকে দিন। মাছের তেল  ভাজার সময় গ্যাসের আঁচ কমিয়ে রাখতে হবে। ৩ মিনিট রান্না হওয়ার পর  কড়াইয়ের ঢাকনা সরিয়ে তাতে পেঁয়াজ কুচি মিশিয়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচ সামান্য বাড়িয়ে দিতে হবে। দুমিনিট পর, এক এক করে কেটে রাখা আলু, বেগুন, টম্যাটো দিয়ে কড়াইতে দিয়ে দিন। সবজি ভালো করে নেড়ে নিয়ে এর সঙ্গে রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট আর এলাচ ও দারুচিনির পেস্ট দিয়ে দিতে হবে। এবার কম আঁচে ৫ থেকে ৬ মিনিট মশলা কষাতে থাকুন। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিন। এবার আরও কিছুক্ষন কষাতে হবে। হলুদের কাঁচা গন্ধ চলে গেলে কড়াই ঢেকে দিন। আঁচ কমিয়ে রেখে ঘড়ি ধরে ১০ মিনিট রান্না হতে দিন। ঢাকনা খুলে দেখে নিন আলু বেগুন সব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। সবজি সব ভালো করে সিদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ঝাল ঝাল মাছের তেলের চচ্চড়ি।

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার