Loading live market data...
Loading active stocks...
Connecting...

সরকারি জমি দখল করে লাইব্রেরি, গৌতম গম্ভীরকে সমন দিল্লি আদালতের

বেআইনিভাবে সরকারি জমিতে লাইব্রেরি তৈরির অভিযোগে গম্ভীরকে সমন পাঠাল দিল্লির আদালত। ১৩ ডিসেম্বর তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : দিল্লির বিজেপি সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। বেআইনিভাবে সরকারি জমিতে লাইব্রেরি (Library) তৈরির অভিযোগে গম্ভীরকে সমন পাঠাল দিল্লির এক আদালত। আগামী ১৩ ডিসেম্বর তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, দিল্লির কারকারডুমার কাছে তিনি যে লাইব্রেরিটি তৈরি করেছেন, সেটি সরকারি জমিতে তৈরি করা হয়েছে। ওই জমি আসলে দিল্লি পুরনিগমের। জমিটিতে সরকারি ডাম্পিং গ্রাউন্ড তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু পুরনিগমের উপর প্রভাব খাটিয়ে গম্ভীর এই জমি হাতিয়েছেন বলে অভিযোগ। আদালতে গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে, তিনি দিল্লি পুরনিগমের এক শীর্ষ আধিকারিকের উপর প্রভাব খাটিয়ে ডাম্পিং গ্রাউন্ডের ওই জমিটি দখল করেছেন। এবং সেটি জবরদখল করে লাইব্রেরি বানিয়ে ফেলেছেন। গম্ভীরের বিরুদ্ধে যে জমিটি বেদখল করার অভিযোগ উঠেছে, সেটি ৩০০ একরের। যার আনুমানিক মূল্য কয়েক কোটি। গম্ভীর যাতে সেই জমি কোনওভাবে আর ব্যবহার করতে না পারেন সেই দাবিতে আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা। তাঁদের দাবি ছিল, গম্ভীর যেভাবে এই জমি দখল করেছেন, সেটিকে ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হোক। বুধবার শুনানির পর দিল্লির এক দায়রা আদালতের বিচারক হিমাংশু রমন সিং গম্ভীরকে আগামী ১৩ ডিসেম্বর হাজিরা দিতে বলেছেন। এ বিষয়ে গৌতম গম্ভীরের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

উল্লেখ্য, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যোগ দেন গম্ভীর। ২০১৯ সালে বিজেপির টিকিটে পূর্ব দিল্লি থেকে জিতে লোকসভার সাংসদ হন। তারপর থেকেই দিল্লি বিজেপির অন্যতম মুখ হয়ে উঠেছেন গম্ভীর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওওয়ালের বিরুদ্ধে নিজেকে মুখ হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন প্রাক্তন এই কেকেআরের অধিনায়ক। স্বাভাবিকভাবেই এই বেআইনি নির্মাণের অভিযোগে গম্ভীরের ভাবমূর্তি ধাক্কা খেল।

বাঙালি মিষ্টিতেই মিষ্টিমুখ ব্রিগেডে, নজর কাড়ছে বিশেষ ‘মোদিশ্রী রসগোল্লা’ থেকে ‘শঙ্খপদ্ম সন্দেশ’

শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আমির খান! জল্পনা

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

কুলাউড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পরিবারের হাতে তুলে দিলে ভারত

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টা দূরে, কম খরচে ঘুরে আসুন উইকএন্ড ডেস্টিনেশনে

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়