চিরকালের জন্যে টুইটার অ্যাকাউন্ট মুছে দিলেন অ্যাম্বার হার্ড

আইনী লড়াইয়ে হেরে যাওয়ার পরে প্রাক্তন স্বামী জনি ডেপ ১০.৩৫ মিলিয়ন ডলার দাবি করেছিলেন অ্যাম্বার হার্ডের থেকে, এবং তা দিতে বাধ্য হন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংবাদের শিরোনাম এখনো দখল করে রেখেছেন হলিউডের প্রাক্তন তারকা জুটি অ্যাম্বার হার্ড (Amber Heard) এবং জনি ডেপ (JOHNNY DEPP)। আইনী ঝামেলা থেকে মুক্ত হতে না হতেই ফের জটিলতা সৃষ্টি হয়েছে তাঁদের জীবনে। প্রথমে অ্যাকোয়াম্যান তারকা অ্যাম্বার হার্ড, জনি ডেপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনলে পরে জনি ডেপ পাল্টা অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানিকর মামলা করে।

যেখানে, জনি ডেপ অভিযোগ করেন যে, অ্যাম্বার মিথ্যে অভিযোগ এনেছে তাঁর বিরুদ্ধে। যার ফলে তিনি বিগতকাল ধরে কাজ পাচ্ছিলেন না। তবে এই মামলায় জেতেন জনি। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড ভয়ঙ্কর মানহানির মামলায় হেরে যাওয়ার পর থেকেই তাঁর জীবন দিয়ে বয়ে চলছে একাধিক সংকট। আইনী লড়াইয়ে হেরে যাওয়ার পরে প্রাক্তন স্বামী জনি ডেপ ১০.৩৫ মিলিয়ন ডলার দাবি করেছিলেন অ্যাম্বার হার্ডের থেকে, এবং তা দিতে বাধ্য হন অভিনেত্রী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, অ্যাম্বার হার্ড নিজের টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলেছেন।

এও জানা গিয়েছে যে, অভিনেত্রী স্পেনে একটি জীবন কাটাচ্ছেন। তাঁর বিরুদ্ধে হওয়া সমস্ত নেতিবাচকতার কারণে তিনি তাঁর টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলেছেন। মামলা শেষ হওয়ার পর তিনি তাঁর মেয়ে ওনাঘ পাইজের সঙ্গে একটি ছোট শহরে বসবাস করছেন। কোইমোই নামক একজন টুইটার ব্যবহারকারী গতরাতে লক্ষ্য করেছিলেন যে অ্যাম্বার হার্ড তাঁর টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলেছেন।

৩৬ বছর বয়সী তারকার সাম্প্রতিক এই পদক্ষেপটি তাঁর জীবনে কোনো ইফেক্ট ফেলবে না তো, সেই বিষয়েই এখন চিন্তিত অভিনেত্রীর ভক্তরা। মাইক্রো-ব্লগিং সাইট থেকে অভিনেত্রীর প্রস্থানের খবর ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তরা নানারকম মন্তব্য করছেন। যদিও কেউ কেউ অনুমান করেছিলেন যে, অ্যাম্বার হার্ড তাঁর প্রাক্তন স্বামী ডেপের বিরুদ্ধে মানহানির যুদ্ধে হেরে যাওয়ার পর সমস্ত নেতিবাচকতা থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ দাবি করছেন যে, অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্ট মুছে দিয়েছেন।

প্রসঙ্গত, অ্যাম্বার হার্ড ২০১৬ সালে শিরোনাম হয়েছিলেন, যখন তিনি ইলন মাস্কের সঙ্গে ডেটিং শুরু করেছিলেন। ২০১৭ সালে তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসার পরেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। টুইটার ব্যবহারকারীদের একজন মন্তব্য করেছেন, “আপাতদৃষ্টিতে Amber Heard আর চেক মার্ক বহন করতে পারে না।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “আপনি ইলনকে মিথ্যা বলছেন, সে যা হারিয়েছে তা পরিশোধ করুন!”

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা