মৌমাছির কামড়ে মর্মান্তিক মৃত্যু, তীব্র আতঙ্ক রায়দীঘিতে

মৌমাছির কামড়ে মর্মান্তিক মৃত্যু এক মধ্যবয়স্ক ব্যক্তির। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে রায়দিঘির নগেন্দ্রপুর উত্তরপাড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৌমাছির কামড়ে মর্মান্তিক মৃত্যু এক মধ্যবয়স্ক ব্যক্তির। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে রায়দিঘির নগেন্দ্রপুর উত্তরপাড়া এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম সুরজিৎ কয়াল (৫৬)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরজিৎ কয়ালের বৃদ্ধ বাবা মা থাকেন রায়দীঘিতে। কর্মসূত্রে নদিয়ার তাহেরপুরের বারাসাত খ্রীষ্টান পাড়ায় থাকতেন সুরজিৎ। সম্প্রতি বাবা মাকে দেখতে আসেন তিনি। পরিবারের জন্য এদিন বাড়ির সামনে গাছতলায় রান্না করছিলেন সুরজিৎ। সেই সময় রান্নার ধোঁয়ায় গাছের ডালে থাকা মৌমাছি ঝাঁকে ঝাঁকে উড়ে এসে কামড়ে দেয় তাঁকে। অতর্কিতে মৌমাছির এমন হানায় প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করে দেন। তাঁর আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। এরপর তড়িঘড়ি চিকিৎসার জন্য তাঁকে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সুরজিতের দেহ ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশমর্গে পাঠিয়েছে রায়দীঘি থানার পুলিশ। বৃহস্পতিবারের ওই মর্মান্তিক ঘটনাটিকে কেন্দ্র করে রায়দীঘির বাসিন্দারা রীতিমত আতঙ্কিত।

স্থানীয়রা জানান, সুরজিৎ কয়াল কর্মসূত্রে নদিয়ার তাহেরপুরের বারাসত খ্রীষ্টান পাড়ায় থাকেন। স্ত্রী এবং ছেলেমেয়েও তাঁর সঙ্গে সেখানেই থাকে। বৃদ্ধ বাবা মাকে দেখতে কিছুদিন আগে সুরজিৎ গ্রামের বাড়ি রায়দীঘির নগেন্দ্রপুর উত্তরপাড়াতে আসেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বাবা মায়ের জন্য বাড়ির সামনে গাছতলায় রান্না করার সময় গাছে থাকা মৌমাছি ঝাঁকে ঝাঁকে উড়ে এসে কামড়ে দেয়।

অন্যদিকে ছেলের এমন মৃত্যুতে শোকে পাথর বাবা মা। সুরজিতের মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর পরিবার ও আত্মীয় স্বজনরা। এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে ময়না তদন্তের পর সুরজিতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আপ্ত সহায়কের নামে মামলা

হস্টেল ফান্ড ব্যবহারে অনিয়ম-সহ একাধিক অভিযোগ, প্রশ্নের মুখে নবদ্বীপ বাবলারি রামসুন্দর হাই স্কুল কর্তৃপক্ষ

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?