DHAKA: অভিনব প্রতারণায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ধৃত চার চিনা নাগরিক

ধৃত চার জনকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কম মূল্যে চিনা পণ্য এনে দেওয়ার নাম করে ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার চিনা নাগরিককে গ্রেফতার করল উত্তরা পশ্চিম থানা। গতকাল বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে বারিধারা  ও উত্তরা থেকে জিয়াও উন (৪২), লিউ জিয়ানউ (৪৩), ইয়ান লিউ জুন (৩৯) ও লি মিন (৩২) নামে ওই চার জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা ঢাকায় দুটি মেসেজ পার্লার চালান। ধৃত চার জনকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ জানিয়েছে, উত্তরার ৩ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কে স্বামী শাহ জাহাঙ্গীর আলমের সঙ্গে যৌথভাবে রেস্তোরাঁ চালান চিনা নাগরিক লি ওয়েন জিং। আর খোদ দেশেরই এক মহিলা রেস্তোরাঁ চালানোয় তাতে নিয়মিত ভিড় জমাতেন ঢাকায় কর্মরত চিনা নাগরিকরা। ওয়েনের সঙ্গে তাঁরই স্বদেশি জিলিনের পরিচয় হওয়ার পরে ঘনিষ্ঠতা বাড়ে। কয়েক মাস আগে ওয়েনকে চিন থেকে কম দামে বিভিন্ন পণ্য এনে দেওয়ার প্রস্তাব দেন জিলিন। ওই প্রস্তাবে রাজি হয়ে স্বদেশি জিলিনকে ৫০ লক্ষ টাকা দেন ওয়েন। বুধবার সন্ধ্যায় রেস্তোরাঁয় এসে আর এক চিনা নাগরিক  চেন ইয়াংয়ের জন্য অপেক্ষা করতে থাকেন জিলিন। খানিকবাদে দুই চিনা মহিলা সহ চারজন ইয়াংয়ের প্রতিনিধি পরিচয় দিয়ে ৫০ লক্ষ টাকা চান। তাঁদের কথাবার্তায় সন্দেহ হলে জিলিন টাকা দিতে অস্বীকৃতি জানান।

এর পরেই রুদ্রমূর্তি ধারণ করেন ওই চার চিনা নাগরিক। জিলিনকে মারধর করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এর পরেই উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন জিলিন। তদন্তে নেমে রেস্তোরাঁ ও আশেপাশের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অভিনব প্রতারণার অভিযোগে চার চিনা নাগরিককে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোর্শেদ আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ভাষাগত সমস্যার কারণে ধৃতদের জেরা করতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ধৃতরা অন্য কোনও অপরাধে জড়িত কিনা তা জানার চেষ্টা চলছে।’

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে