Loading live market data...
Loading active stocks...
Connecting...

ডায়াবেটিক রোগীদের জন্য বানিয়ে নিন চিনি ছাড়া পুডিং

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকাল মানেই পিঠে পুলি ও পায়েসের পাশপাশি কেক, পেস্ট্রির প্রতি আকর্ষণ কয়েক গুন বেড়ে যায়। এছাড়াও শীতকালে আর যে খাবার খেতে মন চায় তা হল পুডিং। শীতকালে পিঠে পুলির পাশপাশি সাহেবি এই পদ বাঙালিদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে৷ বর্তমান দিনে কেকের মত পুডিংও বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। কিন্তু পুডিং মিস্টি জাতীয় খাবার হওয়ার কারনে ডায়াবেটিক রোগীরা (Diebetic patient) এর স্বাদ থেকে বঞ্চিত থাকতে বাধ্য হন।। তবে এবার সেই আক্ষেপের দিন শেষ। চিনি ছাড়াও এবার বানানো যাবে পুডিং (Puding) যার স্বাদ লেগে থাকবে মুখে। ভাবছেনতো মিষ্টি খাবার কী করে চিনি ছাড়া তৈরি করবেন? তাহলে আজ আপনাদের জন্য রইল চিনি ছাড়া রাইস পুডিং তৈরির রেসিপি (easy receipie)।

উপকরণ

১। ২৫০ এমএল নারকেলের দুধ

২। ১০০ এমএল দুধ

৩। ৩-৪ লেবু পাতা

৫। লেমন গ্রাসের ছোট্ট টুকরো

৬। ১ টা দারুচিনির টুকরো

৭। ১৫০ গ্রাম বাসমতী চাল

৮। ১-১ এলাচ গুঁড়ো

৯। ১/৪ চামচ তাজা জায়ফল গুঁড়ো

প্রণালী

প্রথমে চাল তা ফুটিয়ে ভাত বানিয়ে নিন। একটি সসপ্যানে দুধ ও নারকেলের দুধ একসঙ্গে ফুটিয়ে নিন। এবার এতে লেবুর পাতা, লেমন গ্রাস, দারুচিনির টুকরো, ও জায়ফল গুঁড়ো মিশিয়ে দিতে হবে। এবার মাঝারি আঁচে দুধটা ফুটিয়ে নিন। এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ২০ মিনিট দুধটা ফুটিয়ে নিতে হবে। ২০ মিনিট পর দুধে একটা মোটা লেয়ার হয়ে যাবে। দুধে লেয়ার পড়ে গেলে ভাতটা দিয়ে দিতে হবে। এবার দুধটা ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এবার পুডিংটা একটি পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিন। পুডিং জমে গেলে উপর থেকে মধু ও ফল ছড়িয়ে দিন। মধু ও ফলের মধ্যে থাকা শর্করা এবং এর পুষ্টি ডায়বেটিস রোগীদের স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। এবং সহজেই তাঁরা এই ধরনের মিষ্টি জাতীয় খাবার খেতে পারবেন।

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার