‘ভারত জোড়ো’ যাত্রায় অনুমতি না নিয়ে সিনেমার গান ব্যবহার, কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ

কপিরাইট আইন ভাঙার শাস্তিস্বরুপ কংগ্রেসের টুইটার হ্যান্ডেল সাময়িক ব্লক করার নির্দেশ দিল বেঙ্গালুরুর এক আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি : অনুমতি না নিয়েই সিনেমার মিউজিক ব্যবহার হয়েছিল কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য়। যে যাত্রার নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। কপিরাইট আইন ভাঙার শাস্তিস্বরুপ কংগ্রেসের টুইটার (Twitter) হ্যান্ডেল সাময়িক ব্লক করার নির্দেশ দিল বেঙ্গালুরুর এক আদালত। ‘ভারত জোড়ো যাত্রা’ ক্যাম্পেনের টুইটারটিও ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে কাশ্মীরের উদ্দেশে শুরু হয়েছিল কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রা। তারপর থেকে কেটে গিয়েছে বহুদিন। মাঝে দশেরার দু’দিন ছাড়া যাত্রীদের বিশ্রাম দিতে আর মাত্র তিনদিন বন্ধ ছিল রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রা। তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ হয়ে তেলেঙ্গানায় প্রবেশ করেন কংগ্রেসের ভারত যাত্রীরা। এরপরই দীপাবলির জন্য তিনদিনের বিশ্রামের ঘোষণা হয়। মাকথাল থেকেই রাহুল রওনা দেন দিল্লির উদ্দেশে। গত শনিবার থেকে ফের ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করেন রাহুল গান্ধী। এই যাত্রার প্রোমো ভিডিও গত অক্টোবর মাসে কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়। যেখানে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমার মিউজিক ব্যবহার করা হয়েছে। এমআরটি মিউজিক সংস্থার আইনজীবী নরসিংহ সম্পত জানান, অনুমতি ছাড়া অনৈতিকভাবে ছবির গান ব্যবহার করা হয়েছে। তাই  কপিরাইট ভাঙার অভিযোগ করা হয়েছে।

এরপরই আবার আইনজীবী জানান, এই অভিযোগের মাধ্যমে কোনও রাজনৈতিক দলের মর্যাদা ক্ষুণ্ণ করা তাঁদের উদ্দেশ্য নয়। অনেক টাকা খরচ করে সিনেমা এবং গান তৈরি করা হয়। ফলে কপিরাইটের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেন এমআরটি সংস্থার কর্ণধার। সেই কারণেই এই অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। এবার সেই অভিযোগের ভিত্তিতে কংগ্রেসের টুইটার হ্যান্ডেল ব্লক করার নির্দেশ দিল আদালত।

কংগ্রেসের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, ‘আমরা আদালতে উপস্থিত ছিলাম না। রায়ের কোনও প্রতিলিপিও আমরা পাইনি। আমরা আইনি ভাবেই বিষয়টির মোকাবিলা করব’।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?