গুজরাতে রাম ধাক্কা, কংগ্রেস থেকে ইস্তফা ১১ বারের বিধায়কের

হাত শিবির ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জল্পনা ছড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: গুজরাতে বিধানসভা ভোটের মুখে রাম ধাক্কা খেল কংগ্রেস। মঙ্গলবার দল ছাড়লেন টানা ১১ বারের বিধায়ক মোহনসিন রাতোয়াবা। হাত শিবির ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জল্পনা ছড়িয়েছে। যদিও তাঁর পরবর্তী পদক্ষেপ খোলসা করেননি ছোটা উদয়পুর কেন্দ্রের বিধায়ক। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত মোহনসিন রাতোয়াবার দল ছাড়া কংগ্রেসের পক্ষ বড় ধাক্কা।

আগামী মাসেই হতে চলেছে গুজরাত বিধানসভার ভোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুকে ইতিমধ্যেই ভোটের উত্তাপ ছড়িয়ে পড়ছে। বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে আসরে নেমেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কিন্তু কংগ্রেসের অবস্থা খুবই শোচনীয়। ইতিমধ্যেই একাধিক জনমত সমীক্ষায় উঠে এসেছে, গতবারের চেয়েও বেশি আসন পেয়ে গুজরাতে ক্ষমতায় আসছে বিজেপি। শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের ভোট ব্যাঙ্কে বড়সড় ধস নামতে চলেছে। মোদির রাজ্যে বিধানসভা ভোটের জন্য প্রথম দফায় ৪৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন দলের নিচুতলার নেতা-কর্মীরা।

এদিন যিনি কংগ্রেস ছেড়েছেন সেই মোহনসিন রাতোয়াবা ১৯৭২ সাল থেকে একটানা ছোটা উদয়পুর আসন থেকে জিতে এসেছেন। ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত রাজ্যে কংগ্রেস সরকারের মন্ত্রীও ছিলেন। আচমকাই কেন দলের সঙ্গে ৫০ বছরের সম্পর্কে ছেদ টানলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, আসন্ন ভোটে দলের নিশ্চিত ভরাডুবির ইঙ্গিত পেয়েই দল ছেড়েছেন কংগ্রেসের জনপ্রিয় ও বর্ষীয়ান নেতা।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি