অনুব্রত-ঘনিষ্ঠ মলয় পিটকে দিল্লিতে তলব ইডি’র

গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চলতি সপ্তাহে দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

মলয় পিটের ট্রাস্টের সঙ্গে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে। সেই টাকা মলয়ের বেসরকারি মেডিক্যাল কলেজে বিনিয়োগ হয়েছে বলে প্রাথমিক অনুমান। সেই বিষয়ে স্বাধীন ট্রাস্টের কর্ণধারকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা।

গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, স্বাধীন ট্রাস্ট নামের মলয় পিটের এক স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। সেই সংস্থার সভাপতি তিনি। তদন্তকারীদের দাবি, এই সংস্থার অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে। সেই সংক্রান্ত বিষয়ে মলয়কে জিজ্ঞাসাবাদ করতে তাঁকে দিল্লিতে ইডি’র সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মলয় পিটের ট্রাস্টের সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠরা কোটি কোটি টাকা লেনদেন করেছে। সেই টাকা মলয় পিটের বেসরকারি মেডিক্যাল কলেজে বিনিয়োগ করা হয়েছে। আর সেই সংক্রান্ত বিষয়ে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে।

প্রসঙ্গত এর আগে গরুপাচার মামলায় শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিটকে তলব করেছিল সিবিআই। গত বুধবার জিজ্ঞাসাবাদের জন্য মলয়কে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কলকাতায় সিবিআই অফিস নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই আধিকারিকরা। গত সেপ্টেম্বর মাসেও বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, গরু পাচার মামলায় তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পান। মেডিক্যাল কলেজের জন্য এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে পেয়েছিলেন মলয় পিট, কারা দিয়েছিল সেই টাকা,‌ কোন পথে লেনদেন হয়েছিল, তা জানতে চান গোয়েন্দারা। সিবিআইয়ের একাধিকবার তলবের পর এবার ইডি তলব করল অনুব্রত-ঘনিষ্ঠ মলয়কে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি