দেশের ৫০তম প্রধান বিচারপতি হলেন ডি ওয়াই চন্দ্রচূড়

দেশের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ডি ওয়াই চন্দ্রচূড়)। বুধবার সকালে রাষ্ট্রপতি ভবনে তিনি শপথবাক্য পাঠ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশের ৫০তম প্রধান বিচারপতি (Chief Justice) হিসেবে শপথ নিলেন ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। বুধবার সকালে রাষ্ট্রপতি ভবনে তিনি শপথবাক্য পাঠ করেন। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর বাবা ওয়াই ভি চন্দ্রচূড় ছিলেন ভারতের সবচেয়ে বেশিদিন থাকা প্রধান বিচারপতি। প্রায় ৭ বছরেরও বেশি সময় তিনি ওই দায়িত্বে ছিলেন। এবার ছেলে চন্দ্রচূড়ও সেই পদে উন্নীত হলেন। পিতা-পুত্রের প্রধান বিচারপতি হওয়া এই প্রথম।

এন ভি রামানার মেয়াদ ফুরোনোর পর সুপ্রিম কোর্টের কয়েক মাসের জন্য প্রধান বিচারপতি হন বিচারপতি ইউ ইউ ললিত । গত অক্টোবরেই কেন্দ্রীয় সরকারের তরফে তাঁর কাছে পরবর্তী স্থায়ী প্রধান বিচারপতির নাম জানতে চাওয়া হয়েছিল। তিনি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেন। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের উপস্থিতিতে এই চিঠি দেন তিনি। অবশেষে সেই প্রস্তাব মেনে চন্দ্রচূড়কেই নিযুক্ত করা হল দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে। ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত অর্থাৎ পরবর্তী দু’বছর চন্দ্রচূড়ই থাকবেন দেশের প্রধান বিচারপতি। তাঁর বাবা এই পদে ছিলেন ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ১৯৮৫ সালের ১১ জুলাই পর্যন্ত। ১৯৫৯ সালের ১১ নভেম্বর জন্ম চন্দ্রচূড়ের। সুপ্রিম কোর্ট ও বম্বে হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিশ করার পরে ১৯৯৮ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হন তিনি। ২০০০ সালে বম্বে হাইকোর্টের বিচারপতি হন। এরপর ২০১৩ সালে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীত হন চন্দ্রচূড়।

এর তিন বছর পরে ২০১৬ সালের মে মাসে সুপ্রিম কোর্টের বিচারপতির পদে অভিষেক হয় তাঁর। অযোধ্যা মামলার মতো বহু গুরুত্বপূর্ণ মামলায় বেঞ্চের অংশ ছিলেন তিনি। সমকামী সম্পর্ককে অপরাধের আওতা থেকে বের করার ঐতিহাসিক রায় দানকারী বেঞ্চেও ছিলেন চন্দ্রচূড়।

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩