মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির প্রিয়জনের মৃত্যুর পর পরিবারের মানুষদের কাছে তার সমস্ত জিনিস স্মৃতি হয়ে থাকে। সেই সকল জিনিসের সঙ্গে জড়িয়ে থাকে আবেগ। মৃত মানুষের জিনিস স্মৃতি হিসেবে অনেকেই আঁকড়ে ধরেন। যেমন মৃত ব্যক্তির পোশাক, ঘড়ি, জুতো বা ব্যবহার করা জিনিসপত্র ঘরে সংরক্ষণ করে রাখা হয়। কিন্তু হিন্দু ধর্মে বলা হয়ে থাকে, কিছু নির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই ক্ষেত্রে মৃত ব্যক্তির জুতো ব্যবহারের ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা রয়েছে।

বিশ্বাস করা হয়ে থাকে মানুষের বেঁচে থাকার সময় ব্যবহার করা সকল বস্তুতে সূক্ষ্মভাবে শক্তি থাকে। মানুষের মৃত্যুর পর সেই ব্যক্তির জুতো পরা উচিত নয়। ধর্মগ্রন্থ ও ঐতিহ্য অনুসারে এটিকে অশুভ বলে মনে করা হয়। জুতো মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহারের জিনিস। সবথেকে বেশি ব্যবহার করার মধ্যে অন্যতম জুতো। এটিতে জীবনের সূক্ষ্ম  ছাপ থেকে যায়। এই ঘটনার কোনও বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও মৃত ব্যক্তির জুতো ব্যবহার করা থেকে দূরে থাকতে বলা হয়।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে বলা হয়ে থাকে মৃত্যুর পর একজন ব্যক্তির সূক্ষ্ম শক্তি তার ব্যবহারের জিনিসে লেগে থাকে। সেই জিনিস ব্যবহার করলে মানসিক অস্থিরতা ও কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। যদি পরিবারের সদস্যরা মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করে থাকেন তবে বিশ্বাস করা হয় যে, ওই বস্তুর প্রতি আসক্তি কমাতে সময় লাগে। তাই সেগুলো ব্যবহার না করে কাউকে দান করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। পাশাপাশি মৃত ব্যক্তির জিনিসপত্রের অনুপযুক্ত ব্যবহারের ফলে পিতৃদোষ হতে পারে।

দেশের বিভিন্ন অঞ্চলে প্রচলিত রয়েছে যে, পরিবারের মৃত ব্যক্তির পোশাক এবং প্রয়োজনীয় জিনিসপত্র অসহায় মানুষকে দান করতে হবে। জুতো, চপ্পল ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে।

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, ,দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে নিম্বচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ ঝেঁপে বৃষ্টি

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা