জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জরায়ু ক্যান্সার বা সার্ভিকাল ক্যান্সারকে প্রায়ই ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এর প্রাথমিক লক্ষণগুলি এতটাই সাধারণ যে অনেক সময় সেগুলিকে গ্যাস, হজমের সমস্যা বা ঋতুচক্রজনিত অস্বস্তি বলে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের মতে, এই উপসর্গগুলি দীর্ঘদিন ধরে চলতে থাকলে তা এই ক্যান্সারের ইঙ্গিত হতে পারে। ভারতে মহিলাদের মধ্যে সার্ভিকাল ক্যান্সার অন্যতম সাধারণ সমস্যা  হলেও প্রায় ৭০-৮০ শতাংশ ক্ষেত্রে রোগটি  অনেক দেরিতে ধরা পড়ে। ফলে চিকিৎসা প্রক্রিয়া  জটিল হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, শরীরে এই উপসর্গগুলি দেখা দিলে এবং তা দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

অন্যতম লক্ষণ

পেট ফাঁপা বা ব্লোটিং

প্রতিদিন পেট ফাঁপা অনুভব করা বা পেট অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া ওভেরিয়ান ক্যান্সারের অন্যতম সাধারণ লক্ষণ হতে পারে।

তলপেট বা পেলভিকে ব্যথা

দীর্ঘদিন ধরে তলপেট বা পেলভিক অঞ্চলে ব্যথা বা চাপ অনুভূত হলে তা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

অল্প খেলেই পেট ভরে যাওয়া

খাবার খাওয়ার সময় খুব দ্রুত পেট ভরে যাওয়া বা ক্ষুধামন্দা দেখা দিলে সতর্ক হওয়া দরকার।

ঘন ঘন প্রস্রাবের সমস্যা

হঠাৎ করেই বারবার প্রস্রাবের বেগ অনুভব হওয়া বা স্বাভাবিকের তুলনায় বেশি প্রস্রাব হওয়াও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।

অস্বাভাবিক ক্লান্তি

পর্যাপ্ত বিশ্রামের পরেও যদি দীর্ঘদিন ধরে ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হয়, তবে তা অবহেলা করা উচিত নয়।

ঋতুচক্রে অনিয়ম

ঋতুচক্রে  হঠাৎ পরিবর্তন, অনিয়মিত রক্তক্ষরণ বা মেনোপজের পরে রক্তপাত দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

চিকিৎসকদের মতে, যাঁদের পরিবারে স্তন বা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে, তাঁদের আরও বেশি সতর্ক থাকা উচিত। প্রয়োজনে পেলভিক পরীক্ষা, ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড এবং CA-125 রক্তপরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। সময়মতো রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার সাফল্যের সম্ভাবনাও অনেক বেড়ে যায়।

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

বন্ধ চা-বাগানে উৎসবের আলো! দীপাবলির আগে শ্রমিকদের জোড়া উপহার মুখ্যমন্ত্রীর

কালীপুজোর আগে চম্পাহাটির বাজিবাজারে পুলিশের হানা, বন্ধ ৫ দোকান

হারিয়ে যাওয়া সাবেকি বাংলার স্বাদ ফিরে পেতে রইল কই-হেলেঞ্চা রেসিপি

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

দিয়া মির্জার দীপাবলির ভিডিও কাণ্ডে BMC-কে ধমক বম্বে হাইকোর্টের

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে ভুয়ো খুনের হুমকি তুষার কাপুরকে

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের