দুয়ারে সরকার শিবির থেকে ডেঙ্গু নিয়ে সচেতনতার নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুয়ারে সরকার (Duyare Sarkar) শিবির থেকে ডেঙ্গু (Dengue) নিয়ে সতর্কতা এবং সচেতনতা কর্মসূচি চালানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: দুয়ারে সরকার শিবির থেকে ডেঙ্গু নিয়ে সতর্কতা এবং সচেতনতা চালানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নদিয়া জেলার রানাঘাটে প্রশাসনিক সভা থেকে এই নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন রানাঘাটের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বাস্থ্য সচিবও। সভা চলাকালীন মুখ্যমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিশেষ ভাবে স্বাস্থ্য সচিব এনএস নিগমের কাছে জানতে চান। একইসঙ্গে এদিন প্রশাসনিক প্রধান নির্দেশ দেন, ডেঙ্গু নিয়ে কোনও ভুল তথ্য যাতে না ছড়ায় সেই দিকেও নজর রাখার জন্য।

উল্লেখ্য রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিন কোথাও না কোথাও ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হচ্ছে। যার ফলে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষ-সহ স্বাস্থ্য কর্তাদের মধ্যেও। যদিও ডেঙ্গু নিয়ে সচেতনতায় কোনও খামতি রাখছে না রাজ্য সরকার। প্রশাসনের তরফে মানুষকে সচেতন করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মশা নিধনে ব্লিচিং পাউডার, মশা মারার তেল দেওয়া হচ্ছে। এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে ডেঙ্গু সচেতনতার বার্তা দেওয়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত ডেঙ্গু মোকাবিলায় সম্প্রতি নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করার নির্দেশ দেন তিনি। নজরদারির পরিমাণ আরও বাড়াতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। ইতিমধ্যে জেলায় জেলায় স্বাস্থ্য দফতরের তরফে বিশেষ টিম পাঠানো হয়েছে। এই দলের কাজ মূলত, এলাকায় এলাকায় গিয়ে ডেঙ্গু পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখা। পাশাপাশি নির্দিষ্ট জেলায় কেমনভাবে চলছে ডেঙ্গুর চিকিৎসা, ফিভার ক্লিনিক কেমন চলছে, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না—এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে ওই দল।

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

ফুটপাথ থেকে অপহরণ, ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক