হিন্দু হওয়ার জন্যেই কি বিদ্যার সঙ্গে রাজের অবৈধ সম্পর্কের অভিযোগ আনলেন পরী, প্রশ্ন নেটিজেনদের!

কিন্তু হিন্দু হয়েও নিজের একটি পাকাপাকি জায়গা করে নিয়েছেন মিম। সেটাই কি সহ্য করতে পারছেন না পরী

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই একেবারে জমিয়ে বার্থডে সেলিব্রেশন সেরেছেন ঢালিউডের মোস্ট চর্চিত অভিনেত্রী পরীমণি। সঙ্গে ছেলে, স্বামী, নানু সবাইকে নিয়ে একেবারে রাজকীয় আয়োজন হয়েছিল পরীমণির জন্মদিনে। আর হবে নাই বা কেন প্রথমবার মা হয়েছেন, আবার বিয়েরও প্রথম বছর। সুতরাং তাঁর জন্মদিন ঘিরে চলেছে ভরপুর উন্মাদনা।

ঢাকার সংবাদমাধ্যম একেবারে ঘিরে রেখেছিল নায়িকার এলাহি আয়োজনের জন্মদিনের নানা খুঁটিনাটি বিষয়ক তথ্য জানার জন্যে। সত্যিই তিনি স্বর্গের পরী, নানু, ছেলে সবার হাত ধরেই কেটেছেন জন্মদিনের রাজকীয় কেক। জন্মদিনের পর পরই একে একে সব ছবি পোস্ট করে নেটিজেনদের হুঁশ উড়িয়েছেন নায়িকা। তবে সবকিছুই তো ঠিকঠাক চলছিল, তারকা স্বামী রাজের সঙ্গে কী ভাবে তাঁর প্রেম হয়েছিল সবটাই জানিয়েছেন তিনি। আর স্বামীকে যে তিনি কতটা ভালবাসেন তা প্রতিনিয়ত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করছেন নায়িকা।

কিন্তু এর মধ্যেই সংসারে লেগে গেল আগুন। তবে নজর দিল কেউ? মা এবং স্ত্রীর আগে তিনি ঢাকা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘মা’ চলচ্চিত্রে। সেটাই ছিল তাঁর প্রেগন্যান্সির আগে শেষ ছবি। অনেকদিন ধরেই বিনোদন জগতে নেই তিনি, ছেলে রাজ্যকে নিয়েই বেজায় ব্যস্ত তিনি। কবে ফিরবেন তিনি আবার সেই অপেক্ষায় দিন গুণছেন তাঁর ভক্তরা! কিন্তু আদৌ কি তিনি ফিরবেন নাকি তাঁর জায়গা ইতিমধ্যেই দখল করলেন অন্য কেউ, শুধু কেরিয়ারেই নয় স্বামীকেও নাকি দখল করেছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সাহা সিনহা মিম।

করোনা পরবর্তীতে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ভয়াবহতা আস্তে আস্তে কাটছে। আর তাঁর জন্যে ভূমিকা নিচ্ছেন বিদ্যা এবং রাজের জুটি। ইতিমধ্যেই তাঁরা যে দুটি সিনেমা করেছেন, অর্থাৎ ‘পরাণ’ মারাত্মক হিট হয়েছে। তাঁদের জুটির আসন্ন ছবি ‘দামাল’ও প্রত্যাশা অনুযায়ী হিট হবে। তাই কি সহ্য হচ্ছে না পরীর, ঈর্ষণীয় হয়ে গতকাল রাত ২ টো নাগাদ স্বামী রাজ, দামালের পরিচালক রাফি এবং বিদ্যাকে নিয়ে একটি কটাক্ষ মুলক পোস্ট করেন। কারণ তাঁর আগে একটি সাংবাদিক সম্মেলনে রাজ ও বিদ্যাকে একসঙ্গে হাত ধরাধরি করে উপস্থিত হতে দেখেছিলেন তিনি। আর তাতেই খেপে বম্ব নায়িকা।

যদিও রাজের এর আগে একাধিক মহিলা সম্পর্ক ছিল। প্রথমত বিদ্যাকে উল্লেখ করে পরী বলেন, ‘স্বামী নিয়েই সন্তুষ্ট থাকা উচিত ছিল’ এবং রাজকে বললেন, ‘ব্যাপারটা তোমার এতদূর গড়াতে দেওয়া উচিত হয় নি’। আর পরীমণির পোস্ট ঘিরে তুমুল উত্তেজনা শুরু হয়েছে। কেউ কেউ দাবী করছেন, মিম হিন্দু বলেই কি পরীমণি আক্রমন করলেন তাঁকে, নাকি তাঁর পথে বিদ্যার সাফল্য বাধা হয়ে দাঁড়িয়েছে সেই কারণে। কেন স্বামীর সঙ্গে মিমের নাম জড়ালেন পরী?

যদিও কয়েকজন নেটিজেন পরীকে উপদেশ দিয়েছেন যে তিনি যেন ঘরের কথা ঘরেই রাখেন অযথা কেন ঘরের কথা বাইরে আনলেন তিনি? যদিও এইসবের প্রতিক্রিয়ায় একদমই কান দেন নি পরীমণি! তবে কেন তাঁর ঈর্ষা বিদ্যার উপর। ঢাকা ইন্ডাস্ট্রিতে মুসলিমদের কর্তৃত্ব বেশি এই কথা সবাই জানে। কিন্তু হিন্দু হয়েও নিজের একটি পাকাপাকি জায়গা করে নিয়েছেন মিম। সেটাই কি সহ্য করতে পারছেন না পরী, তাই কি স্বামীর সঙ্গে মিমের অবৈধ সম্পর্কের একটি মিথ্যে অভিযোগ আনলেন তিনি। যদিও বিদ্যা এই বিষয়ে আইনের আশ্রয় নেবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তবে দেখা যাক জল আর কতদূর এগোয়?

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস