টি-টোয়েন্টিতে পাকিস্তান চ্যাম্পিয়ন হলে প্রধানমন্ত্রী হবেন বাবর: গাভাস্কার

একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। কয়েক ঘণ্টা বলাই বাঞ্ছনীয়। কারণ, রাত পোহালেই টি-টোয়েন্টির ফাইনাল। ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার ক্রিকেট ভক্তরা চাইছে, চ্যাম্পিয়ন হোক পাকিস্তান। ফাইনাল ম্যাচ শুরুর আগে প্রাক্তন ক্রিকেটার গাভাস্কর বাবর আজম সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে বসলেন। একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লিটল মাস্টর জানিয়েছেন, টি-টোয়েন্টিতে পাকিস্তান চ্যাম্পিয়ন হলে বাবর আজম সে দেশের প্রধানমন্ত্রী হবেন। গাভাস্করের এই মন্তব্যের কারণও রয়েছে।

ইমরান খানের নেতৃত্ব ১৯৯২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। পরে ইমরান খেলা ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দেন। শাসন ক্ষমতার মসনদে বসেন। যদিও পরবর্তীতে ইমরানকে ক্ষমতা থেকে হঠিয়ে প্রধানমন্ত্রী পদে আসীন হন শেহবাজ শরিফ। বর্তমানে শাসক দলের সঙ্গে পাকিস্তান-তেহরিক-ইনসাফের শুরু হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। ইমরান খান জানিয়ে দিয়েছেন, সরকারকে ক্ষমতাচ্যূত না করা পর্যন্ত তাঁর সংগ্রাম থামবে না।

ম্যাচ শুরুর আগের দিন বাবর আজম জানিয়েছেন, ট্রফি জয় আমার কাছে তো বটেই দেশের কাছেও সম্মানের। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামছি। আমরা চেষ্টাই করব নিজেদের একশোর মধ্যে একশো শতাংশ তুলে ধরার।

ভারতেরও ঈষৎ প্রশংসা করেছেন পাক অধিনায়ক। জানিয়েছেন, ওরাও ভালো খেলেছে। তবে ম্যাচে জয়-পরাজয় থাকে। ভারতকে ফাইনালে পেলে আমাদের ভালো লাগত। ম্যাচের রঙটাই বদলে যেত।

উল্লেখ করা যেতে পারে, ইংল্যান্ড বলাম ভারতের সেমিফাইনাল ম্যাচ ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন