জেলের জালে ২৮ কেজির তেলিয়া ভোলা, বিক্রি হল পৌনে নয় লক্ষ টাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক মাছ বিক্রি করেই রাতারাতি লাখপতি হলেন দুবলার চরের শুঁটকিপল্লীর জেলে সবুর সিকদার। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জালে তুলেছিলেন ২৬ কেজির তেলিয়া ভোলা। আর সেই মাছ কিনতে হুড়োহুড়ি পড়ে যায়। শেষ পর্যন্ত ওই বিশালাকায় মাছটি বিক্রি হয়েছে আট লাখ ৭৫ হাজার টাকায়। অর্থা‍ৎ প্রতি কেজি মাছের দাম পড়েছে ৩১ হাজার ২৫০ টাকা।

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সকালে সবুর সিকদারসহ কয়েকজন জেলে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরে জাল ফেলে অপেক্ষা করছিলেন তাঁরা। সন্ধ্যার দিকে জাল তোলার পর অন্যান্য মাছের সঙ্গে মহামূল্যবান তেলিয়া ভোলা মাছটি উঠে আসে। মাছটি বিক্রি করার জন্য দুবলায় নিয়ে আসেন। বিশালাকায় ভোলা মাছ দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার রাতে দুবলার আলোরকোলে নিলামে মাসুম মিয়া নামের খুলনার এক মৎস্য ব্যবসায়ী মাছটি তিনি ৮ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করেন।

সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা ফরেস্ট ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক হারুন অর রশিদ জানান, সামুদ্রিক ভোলা মাছ অনেক মূল্যবান। গভীর সাগরে বিচরণ করে থাকে। ক্রেতাদের কাছে এই মাছের অনেক চাহিদা রয়েছে। চলতি বছরে জেলেদের জালে বিভিন্ন ওজনের ২৫টি ভোলা মাছ ধরা পড়েছে। প্রতিটি  দুই লাখ টাকা থেকে প্রায় নয় লাখ টাকায় বিক্রি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক শেখ বদিউজ্জামান রাসেল জানান, সামুদ্রিক তেলিয়া ভোলা মাছের ফুসফুস দিয়ে অপারেশনের কাজে ব্যবহৃত সুতাসহ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয়। এই কারণে তেলিয়া ভোলার মূল্য অন্যান্য মাছের চেয়ে বেশি।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস