ডেঙ্গু সচেতনতার ব্যানার হাতে নিয়ে বিধাননগরে হাঁটলেন ফিরহাদ

Share:

সুব্রত রায়, সল্টলেক : ডেঙ্গু সচেতনতা প্রচারে রাজ্যের মন্ত্রী ও বিধাননগরের মেয়র একসাথে নামলেন রাস্তায়। বিধান নগর কর্পোরেশনের অফিস বিল্ডিং থেকে শুরু করে সিটি সেন্টার ওয়ান পর্যন্ত মিছিলে পা মেলান তারা। হাতে ছিল তার ডেঙ্গু(Dengu) সচেতনতার ব্যানার।শনিবার দুপুরে বিধাননগর কর্পোরেশন এসে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী(Krishna Chakraborty), কমিশনার সব্যসাচী দত্ত এবং দুই বিধায়ক তাপস চ্যাটার্জি ও অদিতি মুন্সি সহ অন্যান্য কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে বিধাননগরের রাস্তায় হাঁটেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও।

এখনো পর্যন্ত বিধান নগরে প্রায় ২৮০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তার বক্তব্যের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে হাত জোড় করে অনুরোধ জানান , ডেঙ্গু প্রতিরোধে সচেতন হবার জন্য। মন্ত্রী জানান, কোন পুরসভা বা কর্পোরেশনের পক্ষে একা এই কাজ করা সম্ভব নয় যদি না সাধারণ মানুষ নিজের দায়িত্ব পালন করে।এদিন ফিরহাদ হাকিম রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু (President Drupadi Murmu)প্রসঙ্গে বলেন ,আমি নিজেই বিরাট কালো। আমাকে নেত্রী ভালোবাসেন। আমি জানিনা অখিল(Akhil) কি বলেছে, আমরা কালো সাদা ধর্ম নিয়ে রাজনীতি করিনা । আমরা উন্নয়ন নিয়ে রাজনীতি করি।

বৈদিক ভিলেজে গণধর্ষণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, পুলিশ ব্যবস্থা নেবে। এই পশুগুলো যারা এটা করে তাদেরকে ভারতের আইনকে কঠোর করে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। যারা নারীদের অপমান করে তাদের আরো কঠোর সাজা হওয়া উচিত। সুকান্ত মজুমদারের ডেঙ্গু প্রসঙ্গে বক্তব্য নিয়ে ফিরহাদের মন্তব্য ,ওনার কষ্ট হচ্ছে। ওনারাতো মেয়র হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)দল এই মেয়রের নেতৃত্বে ১৩৪ টা আসন পেয়েছে। ওনার স্বপ্ন বাস্তব হবে না। আমরা তৃণমূল কর্মীরাই করোনাতেও মানুষের পাশে ছিলাম, ডেঙ্গুতেও আছি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল