নোয়াপাড়াতে দুঃসাহসিক চুরি চক্রের ৭ পান্ডার খোঁজ মিলল

Share:

নিজস্ব প্রতিনিধি, নোয়াপাড়া: তালা ভাঙার যন্ত্র-সহ সাত দুষ্কৃতীকে পাকড়াও করল নোয়াপাড়া থানা।পলতা ও ইছাপুর বিধানপল্লী এলাকায় শুক্রবার রাতে হানা দিয়ে সাত দুষ্কৃতীকে পাকড়াও করল নোয়াপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে পুলিশ তালা ভাঙার যন্ত্রাংশ এবং চুরির প্রচুর মালপত্র উদ্ধার করেছে। ধৃতরা নোয়াপাড়া, জগদ্দল(Jagadal) ও বাসুদেবপুর থানা এলাকার বাসিন্দা। অভিযোগ, চুরির উদ্দেশ্য জমায়েত হবার সময় পুলিশ হানা দিয়ে ওই সাতজনকে পাকড়াও করেছে। পুলিশ ধৃতদের জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছে। শনিবার ধৃত সাতজনকেই আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেয় নোয়াপাড়া থানা(Noapara Police Station)।

ধৃত দুষ্কৃতী দলের সঙ্গে আর কাদের যোগাযোগ রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে জানা গিয়েছে বেশ কিছুদিন থেকে নোয়াপাড়া ও তার পার্শ্ববর্তী এলাকায় নানা ধরনের অপরাধের ঘটনা ঘটছিল। সেই ঘটনার তদন্তে নেমেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে সাতজনকে ধরতে সক্ষম হয় নোয়াপাড়া থানা। কিন্তু এই চক্রে আরো দুষ্কৃতীরা যুক্ত আছে বলে পুলিশের অনুমান। তাই তাদের সন্ধান পেতে মরিয়া ব্যারাকপুর(Barrackpore) কমিশনারেট।

নোয়াপাড়া এলাকায় বহিরাগত বেশ কিছু অপরাধীদের সঙ্গে স্থানীয় অপরাধীদের একটি যোগসূত্র গড়ে উঠেছে ।এই চক্রটি মূলত নোয়াপাড়া এবং তার পার্শ্ববর্তী থানা এলাকাগুলোতে প্রতিনিয়ত নানা ধরনের অপরাধ সংগঠিত করছিল। দীর্ঘদিন ধরে তাদের ওপর নজরদারি চালানোর পর অবশেষে নোয়াপাড়া থানার সাত পান্ডাকে ধরতে সক্ষম হলো। তবে এই চক্রের বাকিরা এখনো অধরা। তাদের খুঁজছে পুলিশ।অপরাধীদের মোবাইলের(Mobile) সূত্র খুঁজে আরও তথ্য সন্ধান করার কাজ শুরু করেছে পুলিশ।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলের কাছে বঙ্গোপসাগরে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

‘ওয়াংচুকের জীবন বাঁচাতে যা প্রয়োজন তাই করুন’, কেন্দ্রকে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে