বসিরহাটে সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের

বসিরহাটে সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেস।পঞ্চায়েত নির্বাচনের আগে তাৎপর্যপূর্ন এই জয় তৃণমূলের (TMC) কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বসিরহাটে সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেস। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই জয় তাৎপর্যপূর্ন জোড়াফুল শিবিরের কাছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ায় খুশি জোড়াফুল শিবিরের নেতা-কর্মীরা।

বসিরহাটের ১নং ব্লকের নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের নিমদাঁড়িয়া-কোদালিয়া কৃষি উন্নয়ন সমিতির সমবায় নির্বাচন ছিল শনিবার। সমবায়ের এই নির্বাচনে মনোনয়ন দেয়নি বিরোধীরা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল ঘাসফুল শিবির। নিমদাঁড়িয়া-কোদালিয়া কৃষি উন্নয়ন সমিতির সমবাবায়ে আসন সংখ্যা ৯টি। কিন্তু বিরোধীরা প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে রাজ্যের শাসকদল। জয়ের খবর ছড়িয়ে পড়তে আনন্দে মাতেন তৃণমূল কর্মী সমর্থকরা। উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল, নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহারব মন্ডল, তৃণমূলের নিমদাঁড়িয়া-কোদালিয়া অঞ্চল সভাপতি আব্দুল হামিদ গাজী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব উচ্ছ্বাস প্রকাশ করেন। এই জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, তৃণমূলের নেতৃত্বে চারিদিকে যেভাবে উন্নয়ন হচ্ছে তাই হেরে যাওয়ার ভয়ে কেউ মনোনয়ন জমা দেয়নি। বিরোধীদের এখানে সংগঠন নেই। কোনও অস্তিত্ব নেই। বিজেপি, সিপিএম বা কংগ্রেস প্রার্থী দিক আমরা চেয়েছিলাম।

উল্লেখ্য নিমদাঁড়িয়া-কোদালিয়া কৃষি উন্নয়ন সমিতির ২০১৭ সালে আসন ছিল ছটি। তবে এবারে সেই আসনের সংখ্যা বেড়েছে ৩টি। বর্তমানে আসন সংখ্যা হয়েছে ৯টি। শেষ নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল জোড়াফুল শিবির। তৃণমূল নেতাদের মত, বর্তমানে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা মুলক প্রকল্পের সুবিধা পেয়েছেন সাধারণ মানুষ। এই নির্বাচনে জয় সেই সমস্ত প্রকল্পের ফল বলে বলে দাবি তাঁদের।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল