সারি-সারনা ধর্মকে মান্যতা দিয়েছে বাংলা, কেন্দ্রের কোর্টে বল ঠেললেন মুখ্যমন্ত্রী

বেলপাহাড়ির সভা থেকেই ধর্মকে খাতায় কলমে মান্যতা দেওয়ার ‘বল’ কেন্দ্রের কোর্টে ঠেললেন মুখ্যমন্ত্রী।

Share:

নিসর্গ নির্যাস: সাঁওতাল সম্প্রদায় ‘সারনা’ ধর্মে (RELEGION) বিশ্বাসী। ‘সারি’ ধর্মে বিশ্বাসী কুড়মি সম্প্রদায়। তবে মান্যতা না পাওয়ায় সকলকেই বাধ্য হয়ে লিখতে হয় ‘হিন্দু’ ধর্ম। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। বেলপাহাড়ির সভা থেকেই ধর্মকে খাতায় কলমে মান্যতা দেওয়ার ‘বল’ কেন্দ্রের কোর্টে ঠেললেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার তিনি বলেন, সারি- সারনা ধর্মে কেউ কেউ বিশ্বাসী। আদিবাসীদের দাবি, তাঁদের সারনা ধর্মকে মান্যতা দিতে হবে। বাংলা সেই মান্যতা দিয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রের নাম না করেও তিনি ‘গোল’ দিলেন কেন্দ্রকে। উল্লেখ্য রাজ্যের দাবি, সারনা ধর্মকে বাংলা মান্যতা দিয়েছে। তবে সেই মান্যতা দেয়নি কেন্দ্র। কেন্দ্র মান্যতা দেওয়ার পরেই আলাদা ধর্মের স্বীকৃতি মেলে।

আরও পড়ুন: ২০২৪ সালেই জঙ্গলমহলে ‘দুয়ারে জল’, আশ্বাস মুখ্যমন্ত্রীর 

সম্প্রতি, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, আদিবাসী সেন্টিমেন্ট নিয়ে বিজেপি দ্বিচারিতা করে। তারা দলিত প্রিয় নয় আদৌ। বলেছিলেন, আদিবাসীদের (সাঁওতাল) ধর্মকে রাজ্য মান্যতা দিলেও কেন্দ্র মান্যতা দেয়নি। এতেই বোঝা যায় বিজেপির কোনটা মুখ এবং কোনটা মুখোশ। তাঁর প্রশ্ন, কেন আদিবাসীদের (সাঁওতাল) ধর্মকে উপযুক্ত মান্যতা দেয়নি কেন্দ্র?

মুখ্যমন্ত্রী আজ বিরসা মুন্ডার জন্মদিবসে সেই বিতর্কই উস্কে দিলেন। বললেন, সাঁওতালি ধর্মকে মান্যতা দিয়েছে রাজ্য। ‘ভগবান’ বিরসা মুন্ডার জন্মদিবসে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। 

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩