তৃণমূলকে বিঁধতে গিয়ে বামেদের স্লোগান চুরি করলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী বামেদেরকে আক্রমণ শানিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী সভা করেছেন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY) সভা করেছেন বাঁকুড়ার রাইপুরে। সেখানেই তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে এই বিজেপি নেতা চুরি করলেন বামেদের স্লোগান!

বেশ কয়েক মাস আগে বামেদের (LEFT) একটি স্লোগান ভাইরাল হয়েছিল। ওই স্লোগান ছিল, ‘পার্থ চোর- কেষ্ট চোর…’। হুবুহু সেই স্লোগান টুকে দিলেন বিজেপি নেতা। আবার যে সে নেতা নন, তিনি রাজ্যের বিরোধী দলনেতা।  নেটিজেনদের প্রশ্ন, ‘বিজেপির নিজস্ব স্লোগান কি কম পড়িয়াছে?’ এই দিনে শুভেন্দু বাঁকুড়ার সভা থেকে আক্রমণ শানিয়েছিলেন বামেদেরকেও। দাবি করেছিলেন, বামেরা ঘরে ঢুকে গিয়েছিল। রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালিয়েছে শুধু বিজেপি। আর এখন মাঠে নেমে তার ‘ক্ষীর’ খেতে চাইছে সিপিআইএম।

আরও পড়ুন: ২০২৪ সালেই জঙ্গলমহলে ‘দুয়ারে জল’, আশ্বাস মুখ্যমন্ত্রীর 

লাল স্লোগান চুরি করার অভিযোগ তুলে বামেদের কটাক্ষ, যেই সভা থেকে শুভেন্দু অধিকারী বামেদেরকে আক্রমণ শানিয়েছেন, সেই সভাতেই হাততালি টানতে ‘চুরি’ করেছেন বামেদের স্লোগান। লাল শিবিরের প্রশ্ন, বিজেপির কি নিজস্বতা বলে কিছুই নেই? নেতা থেকে স্লোগান সবই চুরি করতে হয়? কাস্তে-হাতুড়ি তাঁবুর অভিযোগ, বামেরাই করেছে তৃণমূল ও সরকার বিরোধী আন্দোলন। তা হাইজ্যাক করতে চাইছে বিজেপি। ‘আন্দোলন’ করা কী, তা আদৌ জানে না পদ্মশিবির, অভিযোগ এমনটাই।

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়