Bangladesh: ছেলের হয়ে হাজিরা দিতে এসে শ্রীঘরে ঠাঁই বাবার

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নাটোরের ৪ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভোট সহিংসতার মামলায় হাজির দেওয়ার কথা ছিল ছেলের। কিন্তু ছেলের পরিবর্তে হাজিরা দিতে আদালতে সটান হাজির হয়েছিলেন বাবা। তাতে শেষ রক্ষা হয়নি। পরিচয় ভাঁড়ানোর বিষয়টি জানতে পারার পরেই ক্ষুব্ধ বিচারক পরিচয় ভাঁড়ানোর দায়ে বাবা জাবেদ আলীকে গ্রেফতারের নির্দেশ দেন। আপাতত শ্রীঘরে ঠাঁই হয়েছে তার।  চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নাটোরের ৪ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ইউনিয়ন পরিষদ ভোট পরবর্তী হিংসার ঘটনায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা জেলেপাড়ার বাসিন্দা জাকারিয়া (৩৫) ও তাইজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গতকাল সোমবার ওই মামলার সাক্ষ্যগ্রহণ ছিল। ছেলে জাকারিয়ার পরিবর্তে বাবা জাবেদ আলী কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দিতে থাকেন। সন্দেহ হতেই বিচারক আবু সাঈদ জিজ্ঞাসাবাদ করেন। আর তখনই পরিচয় ভাঁড়ানোর বিষয়টি ফাঁস হয়ে যায়। জেরার মুখে জাবেদ আলী জানান, তিনি ছেলে তাইজুলের হয়ে হাজিরা দিতে এসেছেন। একই সঙ্গে তাঁর ছেলে মুজাহিদ বড় ভাই জাকারিয়ার হয়ে হাজিরা দিতে এসেছেন।

আদালতের সঙ্গে এমন প্রতারণার কথা জানতে পেরেই ক্ষুব্ধ হন বিচারক। সঙ্গে সঙ্গেই তিনি মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে জাবেদ ও তার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন এবং দুজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সঙ্গে হাজিরা না দেওয়ায় অভিযুক্ত তাইজুল ও জাকারিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস