বিশ্বকাপে বড়সড় হামলার ছক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের

যদিও আইএসের হামলা নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন আয়োজকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র চার দিন। তার পরেই কাতারে শুরু হবে বিশ্ব ফুটবলের রাজসূয় যজ্ঞ। বিশ্বকাপ ফুটবল ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে উঠছে। তার মধ্যে আয়োজকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। বিশ্বকাপ চলাকালীনই বড়সড় হামলার ছক কষছে কুখ্যাত জঙ্গি সংগঠনটি। যদিও আইএসের হামলা নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন আয়োজকরা।

স্পেনের সংবাদমাধ্যম ‘লা রাহন’-এর প্রতিবেদন অনুযায়ী, কাতারে বিশ্বকাপ দেখতে বিভিন্ন প্রান্ত থেকে ১২ লক্ষাধিক ফুটবল অনুরাগী হাজির হচ্ছেন। বিশেষ করে কট্টর মুসলিম বিরোধী হিসেবে পরিচিত একাধিক দেশের ফুটবলপ্রেমীরা ইতিমধ্যেই কাতারে হাজির হতে শুরু করেছেন। অল্প সময়ের জন্য বিভিন্ন শত্রু দেশের নাগরিকদের কাতারে অবস্থানকে ‘সুবর্ণ সুযোগ’ হিসেবে দেখছেন তাঁরা। জঙ্গিদের অন্যতম লক্ষ্য হচ্ছে ফ্রান্স, বেলজিয়াম ও কানাডা। এই তিন দেশের ফুটবলারই নয়, সমর্থকদেরও টার্গেট করা হয়েছে। কাতারে। হামলা চালানোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামকে হাতিয়ার করছে আইএস জঙ্গিরা। এই অ্যাপসের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে তাঁরা।  

ইতমধ্যেই আইএস জঙ্গিদের বেশ কিছু কথোপকথন হাতে পেয়েছেন গোয়েন্দারা। যদিও বার্তাগুলি অনেকটাই এনক্রিপটেড। যেমন ‘পরিস্কার অভিযান চলছে। কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করে গোল করো। সবার জন্য গোল করা উন্মুক্ত।’বেশ কিছু ইনফোগ্রাফিক্সকেও ব্যবহার করা হচ্ছে। কাতার পুলিশের এক শীর্ষ কর্তা এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন,‘যাতে নির্বিঘ্নে বিশ্বকাপ সম্পন্ন করা যায়, তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জঙ্গিদের নিয়ে কাজকর্ম করার অভিজ্ঞতা রয়েছে এমন কিছুই দেশ থেকেও বিশেষ কম্যান্ডো বাহিনী আনা হয়েছে।’

খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি