এয়ারপোর্টে প্রতারণা চক্রের হদিশ পেল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, এয়ারপোর্ট: চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের পর্দাফাঁস। এই চক্রের চারজনকে গ্রেপ্তার করল বিধাননগর কমিশনারেট পুলিশ। মঙ্গলবার এয়ারপোর্ট(Airport) থানার অন্তর্গত মধ্য নীলাচল অঞ্চলের একটি অফিস থেকে এদের গ্রেপ্তার করা হয়।বিশরপাড়া অঞ্চলে বেশ কিছুদিন ধরে নেটওয়ার্ক পদ্ধতিতে হেলথ প্রডাক্ট বিক্রির একটি অফিস চলছিল। অভিযোগ এই ব্যবসার আড়ালে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্র(Fraud Racket) চলত এবং অনেকের থেকে টাকা সংগ্রহ করা হয়েছিল। অভিযোগ তাদেরকে অনলাইন পরীক্ষাও দেওয়ানো হতো। 

আরও পড়ুন: ঝাড়গ্রামে পেট্রোল পাম্পে হানা ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর 

এরপর তাদেরকে আরও একাধিক কোর্স করতে হবে বলে আরো টাকা চাওয়া হতো। এই চক্রের ফাঁদে পড়েছে অনেকেই এবং টাকাও দিয়েছে। একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এয়ারপোর্ট থানা।মঙ্গলবার মধ্য নীলাচল অঞ্চলের ওই অফিসে হানা দেন পুলিশ আধিকারিকরা। সেখান থেকে এই চক্রের চারজনকে গ্রেপ্তার করে তারা। আজ ধৃতদেরকে ব্যারাকপুর আদালতে(Barrackpore Court) তোলা হয়। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে পুলিশ সেটাই জানার চেষ্টা করছে। ধৃতদের হেফাজতে নিয়ে এই চক্রে যারা যুক্ত আছে তাদের তথ্য সংগ্রহ করছে এয়ারপোর্ট থানার তদন্তকারী অফিসাররা।

বেকার যুবক যুবতীদের চাকরি না পাওয়ার সুযোগ নিয়ে বিভিন্ন প্রতারনা চক্র সক্রিয় হয়ে উঠছে। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। শুধু তাই নয় অনলাইনে(On Line) সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারিত করা হচ্ছে বেকার যুবক-যুবতীদেরা । প্রশাসনের পক্ষ থেকে শিক্ষিত যুবক-যুবতীদের কাছে আবেদন, এই ধরনের কোনো প্রতারণা চক্রে কেউ যেন পা না দেন । যাচাই করে তবেই যেন কাউকে চাকরির বিষয় নিজের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন চাকরিপ্রার্থীরা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল