হিন্দুদের নাম তোলা যাবে না ভোটার লিস্টে, নির্দেশ খোকনের

বাংলাদেশী হিন্দু ভোটারদের নাম তোলা যাবে না ভোটার তালিকায়। এই নিদান দিয়েছেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। এই নিয়েই বেঁধেছে বিতর্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু হয়ে বেঁচে থাকা কী অপরাধ নাকি হিন্দু ধর্মে বিশ্বাস রাখাটা অপরাধ? এই প্রশ্নটাই কার্যত তুলে দিলেন পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলার দাপুটে তৃণমূল নেতা ও বিধায়ক(TMC MLA) খোকন দাস(Khokon Das)। বর্ধমান দক্ষিণ(Burdhwan South) বিধানসভা কেন্দ্রের এই তৃণমূল বিধায়ক নিদান দিয়েছেন, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের(Bangladeshi Hindu) নাম ভোটার লিস্টে(Voter List) তোলা যাবে না। আর এখানেই প্রশ্ন, পূর্ব বঙ্গ থেকে আসা বাঙালদের নাম কী ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়ার দাবি তুলেছেন এই তৃণমূল নেতা নাকি ১৯৭২ সালের পরে যারা এপার বাংলায় চলে এসেছেন বা এখনও আসছেন তাঁদের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়ার বা নাম না তোলার দাবি জানিয়েছেন খোকন? যদিও কেউ কেউ বলছেন, খোকন এই দাবি করেছেন মতুয়া সম্প্রদায়কে লক্ষ্য করে যারা দীর্ঘদিন ধরেই রেশন কার্ড, ভোটার কার্ড, পাট্টা পেয়ে গেলেও আজও নাগরিকত্ব পাননি এদেশের। এরাই এখন বিজেপির ভোট ব্যাঙ্ক হয়ে গিয়েছেন। সেই মতুয়াদের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়ার নিদানই দিয়েছেন খোকন।

আরও পড়ুন চাটাই পেতে শোনো কথা, নন্দীগ্রামে নয়া কর্মসূচী তৃণমূলের

গত মঙ্গলবার বর্ধমান শহরের টাউন হলে বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট এবং ভোটার তালিকায় সংশোধন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেই আলোচনা সভাতেই খোকন বলেন, ‘ভোটার লিস্টে নাম তাঁদেরই তুলবেন যারা আমাদের পরিবার। যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। যারা নতুন ভোটার তাঁদের তুলুন, কোনও কারণে বাদ গিয়েছে তাঁদের নাম তুলুন, ট্রান্সফার হবে যাদের নাম তাঁদের তুলুন। এক্সট্রা কোনও লোক থাকার দরকার নেই। নতুন লোক তো আসছেই। নতুন লোক মানে তো বুঝতেই পারছেন, সব বাংলাদেশের লোক আসছে। তাদের নাম বেশি তুলতে গেলে বেশি ক্ষতি। কারণ তাঁরা তো হিন্দু হিন্দু করে বেশিটাই ভোট দিয়ে দেয় বিজেপিকে। আমরা দেখেছি, এটা নিয়ে অস্বীকার করার কিছু নেই। ভোটার লিস্টে নাম যে তুলবেন, দেখবেন নতুন লোক এলেও তাঁরা আমাদের দলের সঙ্গে যুক্ত থাকবেন কি না৷ যাঁরা সেটা করবেন, তাঁদেরই নাম ভোটার তালিকায় তোলার চেষ্টা করবেন৷ কারণ, এখন সবাই আমাদের দলের সঙ্গে ভিড়ে গিয়েছেন ৷ দু’দিন পর আবার ২০১৯, ২০২১ সালের মতো না-হয়ে যায়। নিজেদের জায়গা নিজেদের ছেলেদের করতে হবে। আর আমরাও দলকে বলছি, যাঁরা ২০১৯, ২০২১ সালে বুক চিতিয়ে বিজেপি-এর বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাঁদেরই বিভিন্ন পদ দেওয়া হবে। অন্য কোনও লোককে আমরা কোনও পদ দেব না। যারা দলের দুঃসময়ে দলের পাশে ছিলেন, তাঁদেরই জায়গা দেব।’

আরও পড়ুন খোঁজ খোঁজ খোঁজ, বেপাত্তা মানিকের ছেলে আর বউ

খোকনের এই বক্তব্য নিয়েই এখন বড়সড় বিতর্ক বেঁধে দিয়েছে রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠেছে ঠিক কাদের লক্ষ্য করে খোকন এই কথা বলেছেন? বাঙালদের লক্ষ্য করে, মতুয়াদের লক্ষ্য করে নাকি বিজেপিকে ভোট দেওয়া হিন্দু ভোটারদের লক্ষ্য করে? লক্ষ্য যারাই হোক না কেন, ভোটার লিস্ট থেকে বিরোধী পক্ষের ভোটার বা সমর্থক সন্দেহে ইচ্ছাকৃতভাবে তাঁদের নাম বাদ দেওয়া তো রীতিমত অপরাধ ও গভীর চক্রান্ত। তাই ইতিমধ্যেই অনেকে দাবি তুলেছেন গ্রেফতার করতে হবে খোকনকে। যদিও পুলিশের কাছে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে জোড়াফুল শিবিরও।

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের