দাদুকে খুন করে পুলিশের কাছে ‘নিখোঁজ’ বলে চালানোর চেষ্টা, গ্রেফতার নাতি

বৃদ্ধকে খুন (Murder) করে থানায় গিয়ে নিখোঁজ (Missing) ডায়েরি করার অভিযোগ উঠেছিল নাতির বিরুদ্ধে। তদন্তে নেমে সেই নাতিকেই গ্রেফতার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃদ্ধকে খুন (Murder) করে থানায় গিয়ে নিখোঁজ (Missing) ডায়েরি করার অভিযোগ উঠেছিল নাতির বিরুদ্ধে। অবশেষে তদন্তে নেমে সেই নাতিকেই গ্রেফতার (Arrest) করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুরের সুকদেব গ্রামে। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জান গিয়েছে, সুকদেব গ্রামে এক পুকুর থেকে উদ্ধার হয় স্থানীয় বাসিন্দা অশীতিপর বৃদ্ধ গৌড়লাল সরকারের দেহ। বৃহস্পতিবার সকালে বৃদ্ধের বাড়ির পাশের পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশীতিপর বৃদ্ধ গৌড়লাল সরকার তাঁর নাতি এবং নাতবউয়ের সঙ্গে গঙ্গারামপুর থানা এলাকার সুকদেব গ্রামে থাকতেন। গত শনিবার তাঁর নাতি ও নাতবউ দাদুকে ঘরে রেখে বোল্লা মেলায় যান। তিনি বাড়িতে একাই ছিলেন। অভিযুক্ত নাতির দাবি, ওইদিন বাড়ি বাড়ি ফিরে তিনি দেখেন দাদু নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করে বৃদ্ধের কোনও হদিশ পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপর গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন গৌড়লাল সরকার। তিনি এলাকায় সৎ মানুষ হিসাবে পরিচিত ছিলেন। সকলের কাছে খুব প্রিয় ও কাছের মানুষ ছিলেন তিনি। সম্পত্তির লোভে তাঁর নাতি ওই বৃদ্ধকে খুন করেছে বলে অভিযোগ স্থানীয়দের। এরপর প্রমাণ লোপাট করতে হাত পা বেঁধে পুকুরে দেহ ফেলে দেয় অভিযুক্ত। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন মৃত গৌড়লালের প্রতিবেশীরা।

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

নিউটাউনের অভিজাত মলে মাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা, গ্রেফতার ৩

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির