আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গরু পাচার মামলায় অনুব্রতকে জেল থেকে গ্রেফতার ইডির

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলায় সিবিআইয়ের পর এবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার আসানসোল জেলে গিয়ে বীরভূমের কেষ্টকে প্রায় টানা সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ জেরা করা পর কোনও সদুত্তর না মেলায় অবশেষে বীরভূমের দাপুটে নেতাকে গ্রেফতার করে ইডি।

ইডির আধিকারিকদের দাবি, বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে তাঁর বিপুল সম্পত্তির বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়। কিন্তু তিনি সেই প্রশ্নের যথাযথ উত্তর দেননি বলে দাবি গোয়েন্দাদের। গোয়েন্দাদের অনুব্রত জানান, তাঁর সম্পত্তির বিষয়ে মণীশ কোঠারি বলতে পারবেন। অবশেষে যথাযথ জবাব না পাওয়ায় কেন্দ্রীয় গোয়েন্দারা বীরভূমের কেষ্টকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, অনুব্রতকে ‘সোন অ্যারেস্ট’ করা হয়েছে। এদিন আসানসোল জেলে তাঁকে গ্রেফতারের পর আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পেশ করতে হবে। শুক্রবার অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হবে কিনা তা নিয়ে তাই জল্পনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনুব্রত মণ্ডলকে আগেই গ্রেফতার করেছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। গ্রেফতারের ৫৭ দিনের মাথায় গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বীরভূমের কেষ্টর বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট দেয় সিবিআই। গত অগস্ট মাসের ১১ তারিখে বোলপুরের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তদন্তে নেমে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১৬.৯৭ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখার জন্য তদন্তভার হাতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ