টিকিট পরীক্ষকের ধাক্কায় পড়ে গিয়ে ট্রেনে পা খোয়ালেন সেনা জওয়ান

ট্রেন থেকে ধাক্কা মেরে এক সেনা জওয়ানকে নীচে ফেলে দিলেন টিকিট পরীক্ষক। লাইনে পড়ে গিয়ে ট্রেনের চাকায় পা খোয়ালেন সেনা জওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি : টিকিট নিয়ে বচসা। তার জেরে ট্রেন থেকে ধাক্কা মেরে এক সেনা জওয়ানকে নীচে ফেলে দিলেন টিকিট পরীক্ষক। লাইনে পড়ে গিয়ে ট্রেনের চাকায় পা খোয়ালেন সেনা জওয়ান। ঘটনাটি উত্তরপ্রদেশের বেরিলিতে। অভিযুক্ত টিকিট পরীক্ষক পলাতক।

জানা গিয়েছে, ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসটি বেরিলির ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। সেই সময় সোনু নামের এক সেনা জওয়ানের সঙ্গে সুপন বোরে নামক এক টিকিট পরীক্ষকের বচসা শুরু হয়। এরপরই সুপন ধাক্কা দিয়ে সোনুকে ট্রেনের নীচে ফেলে দেন। ট্রেন চলা শুরু করলে ট্রেনের চাকায় সোনুর একটি পা কেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পরই ট্রেনের অন্য যাত্রীরা সুপনকে মারধর শুরু করে। কোনওমতে যাত্রীদের হাত থেকে বেরিয়ে গা ঢাকা দেন টিকিট পরীক্ষক। উত্তর রেলের মোরাদাবাদ ডিভিশনের সিনিয়ার ফিন্যান্স ম্যানেজার সুধীর সিং বলেন, ‘আমরা স্টেশনের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখছি। অভিযুক্ত টিকিট পরীক্ষকের খোঁজ চলছে’। রেলের এক কর্মী জানান, গুরুতর আহত জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিআরপি আধিকারিক অজিত প্রতাপ সিং বলেন, ‘আমরা সুপন বোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৭ নম্বর (খুনের চেষ্টার অভিযোগ) ধারায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত টিকিট পরীক্ষক পলাতক। আমরা তাঁর খোঁজ পাওয়ার চেষ্টা করছি’।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন