নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ: ভারতের পাশে ফ্রান্স, ব্রিটেন

ভারতের এই দাবি দীর্ঘদিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারত দীর্ঘদিন ধরেই জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি জানিয়ে এসেছে। ভারতের দাবিকে সমর্থন জানাল ফ্রান্স ও ব্রিটেন। জাতিসঙ্ঘে ফ্রান্সের সহকারী স্থায়ী প্রতিনিধি ন্যাথালিয়ে ব্রডহাস্ট জানিয়েছেন, এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট। আর এই অবস্থানের ব্যাপারে জাতিসঙ্ঘ যেমন অবগত, অবগত নিরাপত্তা পরিষদের অন্যান্য স্থায়ী সদস্যদেশ। ফ্রান্স প্রথম থেকে বলে এসেছে, নিরাপত্তা পরিষদে আর প্রতিনিধি বা সদস্য দেশ স্থায়ী সদস্যপদ পেলে সেটা নিরাপত্তা পরিষদের পক্ষেই মঙ্গল। আর বর্তমান বিশ্বে ভারত অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্র। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি অত্যন্ত যুক্তিযুক্ত। দিল্লির এই দাবিকে ফ্রান্স সমর্থন করে। ভারতের পাশাপাশি স্থায়ী সদস্যপদের দাবি জানিয়ে এসেছে ব্রাজিল, জাপানও। ফ্রান্স জানিয়েছে, ওই দুটি দেশের দাবিকেও তারা সমর্থন করে।

এই ব্যাপারে ভারতের পাশে রয়েছে ব্রিটেনও। জাতিসঙ্ঘে তাদের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড জানিয়েছেন- এই ব্যাপারে আমাদের অবস্থান খুব স্পষ্ট। ব্রিটেন দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি জানিয় এসেছে। আরও কয়েকটি দেশকে স্থায়ী সদস্যপদ দেওয়া দরকার। সেই সঙ্গে অস্থায়ী সদস্যদেশের সংখ্যাও আরও বৃদ্ধি পাওয়া প্রয়োজন।ভারত দীর্ঘদিন ধরেই জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি জানিয়ে এসেছে। তাদের এই দাবির যৌক্তিকতাও রয়েছে। এশিয়ার শক্তিশালী রাষ্ট্র বলতে যে কটি রাষ্ট্রকে বোঝায়, ভারত তাদের মধ্যে অন্যতম। ভারতের এই দাবিকে ব্রিটেন সমর্থন জানায়।  ভারতকে স্থায়ী সদস্যপদ দেওয়া হয় কি না সেটাই দেখার। 

আরও পড়ুন জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠক এবার ভারতে

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?