Loading live market data...
Loading active stocks...
Connecting...

শিখে নিন আওয়াধি স্টাইলে সুস্বাদু গলৌটি কাবাব বানানোর রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতাবাসীর খাদ্য তালিকায় একটি অন্যতম জনপ্রিয় নাম কাবাব। এবং কাবাব বললেই প্রথম যে নামটি মনে আসে তা হল গলৌটি কাবাব (Galawati kebab)। মটনের তৈরী নরম তুল তুলে এই কাবাবের গন্ধেই কেমন যেন খিদে পেয়ে যায়। সেই সঙ্গে এই কাবাবের অসাধারন স্বাদের কথা মনে পড়লে জিভে জল আসতে বাধ্য। গলৌটি কাবাব মুলত লখনৌয়ের বিখ্যাত কাবাব। এবং আওধের নবাব আসাদ উদ দৌল্লার নবাবি পাকশালে প্রথমবার তৈরি হয়েছিল এই কাবাব। পরবর্তীকালে আওধের শেষ নবাব ওয়াজিদ আলি শাহের হাত ধরে কলকাতায় আসে গলৌটি কাবাব। এবং লখনৌয়ের পাশপাশি কলকাতাতেও তা জনপ্রিয়তা লাভ করে। কলকাতার যে সমস্ত রেস্টুরেন্টের গলৌটি কাবাব জনপ্রিয় তাঁর মধ্যে অন্যতম রয়াল হোটেল, ইন্ডিয়া রেস্টুরেন্ট, এবং আওয়াধ ১৫৯০। আজ আপনাদের জন্য রইল বিখ্যাত এই রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতেই গলৌটি কাবাব বানানোর সহজ রেসেপি (Easy receipie)।

উপকরণ

৫০০-৬০০ গ্রাম মাটন কিমা,

৩ চামচ পেঁপের পেস্ট,

২ চামচ জিরা পাউডার,

১ চামচ ধনে পাউডার,

১ চামচ গরম মশলা,

১ টা পেঁয়াজ,

২ চামচ আদা-রসুনের পেস্ট,

আধ চামচ গোলমরিচ গুঁড়ো,

২ চামচ বেসন,

পুদিনা পাতা,

১ চামচ লেবুর রস,

স্বাদ অনুযায়ী নুন,

২ চামচ ঘি,

পরিমাণ মতো তেল

পদ্ধতি

গলৌটি কাবাব বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্রে মাটন কিমা নিয়ে তাতে লেবুর রস, পেঁপে বাটা, ঘি এবং পরিমাণ মতো নুন নিয়ে ভাল করে মেখে নিতে হবে। এবার কমপক্ষে ১০ মিনিট মাংস ম্যারিনেট করে রাখতে হবে। এবার গ্রাইন্ডারে পেঁয়াজ, আদা, রসুন, বেসন, পুদিনা পাতা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা এবং গোলমরিচ দিয়ে ভালো করে বেটে নিতে হবে। মশলা বাটার সময় অল্প পরিমাণে জল মেশাতে পারেন । ভালো করে মিহি করে বাটা হয়েছে কিনা দেখে নিতে হবে। এবার এই মিশ্রনটা কিমার সঙ্গে দিয়ে ভাল করে কিমাটা মেখে নিন। এবার এই মশলা মাখানো কিমাটা একটা পরিষ্কার পাত্রে ঢেলে নিয়ে ৮ থেকে ১০ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। গলৌটি কাবাব বানানোর ক্ষেত্রে যত বেশি সময় কিমাটা ম্যারিনেট করে রাখা যাবে ততই কাবাবের স্বাদ বাড়বে। ১০ ঘন্টা পর ম্যারিনেট করা কিমাটা ফ্রিজ থেকে বার করে কিছু সময় স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিতে হবে। ম্যারিনেট করা কিমা স্বাভাবিক তাপমাত্রায় চলে এলে তা থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে দুহাতের মাঝখানে রেখে চ্যাপ্টা আকারে গড়ে নিতে হবে। এবার মাঝারি মাপের একটা প্যানে পরিমাণ মতো তেল মাখিয়ে একটু গরম করে নিন। প্যান গরম হয়ে গেলে হালকা আঁচে কাবাব দিয়ে ১০ মিনিট পর পর উলটে উলটে ভেজে নিতে হবে। কাবাবের উভয় পিঠ বাদামি রঙের হয়ে গেলে তেল থেকে তুলে নিন।। তাহলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের গলৌটি কাবাব

আরও পড়ুনঃ শিখে নিন আওয়াধী বিরিয়ানি বানানোর স্টাইল

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার