ধর্ষণ-খুনে খালাস পাওয়া ‘শিকারি’দের বিরুদ্ধে রিভিউ পিটিশন দিল্লি সরকারের

ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া তিনজনকে খালাস করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের বিরোধিতায় রিভিউ পিটিশন দাখিল করবে দিল্লি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০১২ সালের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া তিনজনকে কয়েকদিন আগেই খালাস করেছিল সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের সেই রায়ের বিরোধিতায় রিভিউ পিটিশন দাখিল করবে দিল্লি সরকার। ইতিমধ্যেই এর জন্য দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের অনুমোদন পেয়েছে দিল্লি সরকার।

উত্তরাখণ্ডের এক মহিলাকে নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করার ঘটনায় তিনজনকেই মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল দিল্লির এক আদালত। সেই সেই নির্দেশের বিরোধিতায় দিল্লি হাইকোর্টে গিয়েছিল অভিযুক্তরা। সেখানেও নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল থাকে। পাশাপাশি সেই তিনজনকে ‘শিকারি’ বলে আখ্যা দিয়েছিল উচ্চ আদালত। এহেন অভিযুক্তদের মুক্তি দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া এসেছে সমাজের বিভিন্ন স্তর থেকে। মুক্তির নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছিল, আপিলকারী-অভিযুক্তদের ‘বেনিফিট অফ ডাউট’ দিয়ে তাদের বিরুদ্ধে করা অভিযোগ থেকে খালাস দেওয়া হল। সুপ্রিম কোর্ট বলে, এই মামলার তদন্ত ও বিচারে সুস্পষ্ট ত্রুটি রয়েছে। মামলার রায়দানের সময় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্তরা ন্যায় বিচারের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। দোষীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ পুলিশ। সুপ্রিম কোর্ট আরও বলেছিল, এই মামলায় ১০ জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। এই ঘটনায় ৪৯ জন সাক্ষী ছিলেন। তবে তাঁদের মধ্যে ১০ জনকেই ট্রায়ালে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কোনও সাক্ষী অভিযুক্তদের শনাক্ত করেননি। টিআই প্যারেড করানো হয়নি। এছাড়া ডিএনএ-র নমুনা সংগ্রহের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। 

উল্লেখ্য, নির্ভয়াকাণ্ডের একমাস আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ১৯ বছর বয়সি এক তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছিল হরিয়ানার রিওয়ারি জেলায় একটি ফাঁকা মাঠ থেকে। সেই ঘটনায় অভিযুক্ত রবি কুমার, রাহুল এবং বিনোদকে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে দিল্লির একটি আদালত দোষী সাব্যস্ত করে। মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল। দিল্লি হাইকোর্ট সেই রায়কেই বহাল রাখে। তবে সেই ঘটনার দশবছর পর সুপ্রিম কোর্ট তিনজকেই বেকসুর খালাস করে দেয়।

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর