জঙ্গি ছিনতাইয়ের মূলপাণ্ডা প্রাক্তন সেনা মেজর, বরখাস্ত পাঁচ পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আদালত চত্বর থেকে ব্লগার অভিজি‍ৎ রায়ের (Blogger Avijit Roy) নি সহ দুই জঙ্গিকে ছিনতাইয়ের মূলহোতার হদিশ পেয়েছেন গোয়েন্দারা। ওই মূলহোতা হলেন জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (Ansar Al Islam) প্রধান তথা প্রাক্তন সেনা মেজর সৈয়দ জিয়াউল হক (Syed Ziaul Haque)। তাঁর পরিকল্পনাতেই ১৮ জন জঙ্গি মিলে রবিবার দুপুরে আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে ছিনতাই করেছে বলে আজ সোমবার জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (DMP) গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ (Harun Ar Rashid)। ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইতিমধ্যেই একজন ইন্সপেক্টর সহ পাঁচ জনকে বরখাস্ত করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে রাজধানী ঢাকার আদালত চত্বর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) নেতা মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গি সংগঠনটির সদস্যরা। পলাতক জঙ্গিদের ধরতে সারা দেশজুড়ে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে। যদিও ২৬ ঘন্টা বাদেও জঙ্গিদের নাগাল পাওয়া যায়নি। দেশ ছেড়ে যাতে না পালাতে পারে তার জন্য যেমন আন্তর্জাতিক স্থলবন্দরগুলিতে আঁটোসাঁটো নজরদারি চলছে, তেমনই র‍্যাবের সব ইউনিটকে পলাতকদের ধরতে কোমর কষে ঝাঁপানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে ঢাকা মহানগর পুলিসের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ বলেন, ‘গতকাল আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনার পিছনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের গাফিলতি মিলেছে। তাই পাঁচ পুলিশ কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদের আমরা নজরদারিতে রেখেছি। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।’

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা