বিচ্ছেদ তো দূর, উল্টে সৃজিতকে চোখে হারাচ্ছেন মিথিলা

যখন আমি কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। সুতরাং এই সব কথায় কান দেওয়ার আমার কোনও সময়ই নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের ঘরের খবর জানতে প্রতিনিয়ত মরিয়া হয়ে থাকেন নেটিজেনরা। নভেম্বরের শুরু থেকেই খবরে রয়েছে এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার সঙ্গে স্বনামধন্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বৈবাহিক সম্পর্কের ভাঙনের কথা। যদিও সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি দেওয়া এই প্রথম নয়। সৌজন্যে তারকাদের নানা সময়ে অপর কারুর সঙ্গে ঘনিষ্ঠ হওয়া বা তাঁদের কোনও বিতর্কিত পোস্ট। হ্যাঁ, কিছুদিন আগে থেকেই তীব্র চর্চা চলছে দুই তারকার সম্পর্কের ভাঙন নিয়ে। কারণ সম্প্রতি দুজনেই দুটি বিষাদভরা পোস্ট করেছিলেন।

তা ভাইরাল হতেই একেবারে তোলপাড় পড়ে যায়। সৃজিত-মিথিলার বিয়ে হয়েছিল ২০১৯ সালে, প্রেম করেই বিয়ে করেছিলেন তাঁরা। তবে মিথিলার দ্বিতীয় বিয়ে এটি। এর আগে বাংলাদেশের জনপ্রিয় নায়ক তাহসিনের সঙ্গে বিয়ে তাঁর, তাঁদের বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে অনেকদিন একা ছিলেন নায়িকা। সৃজিত-পত্নী লিখেছিলেন, ‘কীভাবে জানো তুমি যে প্রেম সত্যি? কীভাবে জানো এই প্রেম ন্যায্য? উত্তর পেতে কতদূর যেতে পারবে তুমি জানার আগে যে সেটা সেখানে নেই?’ এই একইদিনে সৃজিত জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের একটি লাইন তুলে লেখেন, ‘সেখানে রাগের দরকার নেই, সেখানে দোষারোপের প্রয়োজন নেই। সেখানে কিছু প্রমাণ করার নেই। সব একই আছে। শুধু একটা গাছ একাকি দাঁড়িয়ে আছে সৈকতে। সমুদ্রের ধার ঘেঁষে। বিদায় অ্যাঞ্জেলিনা। আকাশ কাঁপছে। এবার বিদায় নিতে হবে।’ সঙ্গে বেশ মন উদাস করা একটি ছবি জুড়ে দেন।

এরপরেই শুরু হয় নেটদুনিয়ার কৌতুহল। আর তা ভাইরাল হতেই মুখ খোলেন মিথিলা, এবং জানান, তাঁদের দুজনের করা পোস্ট থেকে যে এরকম কিছু রটে যেতে পারে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। একেবারে ‘অনৈতিক’ এই বিষয়টি। মিথিলা এই প্রসঙ্গে আরও জানান, ‘যখন আমি কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। সুতরাং এই সব কথায় কান দেওয়ার আমার কোনও সময়ই নেই। আমার মনে হয়েছিল ফোটোশ্যুটের ওই ছবির সঙ্গে ওই গানটাই ভালো যাবে। আর সৃজিত যেটা দিয়েছে বব ডিলানের এই গানটা তো আমাদের দুজনেরই প্রিয়।’ আসলে, চলতি বছর দুজনেই বাইরে বাইরে ছিলেন। সৃজিত বেশিটা সময়ই ছিলেন মুম্বইতে। আর মিথিলা বাংলাদেশ-আফ্রিকা যাতায়াত করেছেন কাজের জন্যে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস