হাইকোর্টের রায়ে ক্ষুদ্ধ বাজি ব্যবসায়ীরা! সুবিচার চেয়ে গেলেন সুপ্রিম কোর্টে

২০২০'র পুনরাবৃত্তি ঘটেছে ২০২১-এ। আবারও কোভিডকালে বাজি বিক্রি ও পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২০’র পুনরাবৃত্তি ঘটেছে ২০২১-এ। আবারও কোভিডকালে বাজি বিক্রি ও পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরিবেশ কর্মীদের করা মামলার প্রেক্ষিতেই রাজ্যে সবধরনের বাজি পোড়ানো, বিক্রিতে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। শুধুই দীপাবলি ও কালীপুজো নয়, ছট, নিউ ইয়ার্স ইভ ও বড়দিনেও কোও বাজি যাতে না পোড়ানো বা বিক্রি করা হয় তায় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আতশবাজি উন্নয়ন সমিতি। কলকাতা হাইকোর্টের রায়ে বেজায় ক্ষুদ্ধ বাজি ব্যবসায়ীরা। তাদের দাবি, যেখানে দেশের সর্বোচ্চ আদালত পরিবেশ বান্ধব আতশবাজিকে ছাড় দিয়েছে, জাতীয় পরিবেশ আদালত তাতে সিলমোহর দিয়েছে, কলকাতা হাইকোর্ট কীভাবে এই রায় দিতে পারে? এটা রীতিমত দুই আদালতের রায়ে বিরোধিতা।

সেই কারণেই শনিবার দেশের সর্বোচ্চ আদালতে হলফনামা জমা দিয়েছে আতসবাজি উন্নয়ন সমিতি। আগামী সোমবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। শুক্রবার পরিবেশ কর্মী তথা পরিচালক রোশনি আলির করা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট রাজ্যে সবরকম বাজি বিক্রি ও পোড়ানোতে নিষেধাজ্ঞা জারি করে। এতে বিশাল অঙ্কের ক্ষতির আশঙ্কা দেখা দেয় বাজি ব্যবসায়ীদের মধ্যে। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই পরিবেশ বান্ধব বাজি বাজারে আনার কথা ব্যবসায়ীদের। সেইমতোই প্রস্তুতি ছিল কিন্তু হাইকোর্টের নির্দেশে সিঁদুরে মেঘ দেখেছে বাজি ব্যবসায়ীরা। যদিও মামলাকারীর বক্তব্য, আদালতের রায় থাকলেও ঘুরপথে পরিবেশ অবান্ধব ও বিশেষ করে শব্দবাজি বিক্রি ও পোড়ানো হচ্ছে রাজ্যে। করোনা পরিস্থিতি এখনও হাতের নাগালে নেই, আর এই বাজির ধোঁয়ায় ক্ষতি হতে পারে করোনা রোগীদের।

কিন্তু বাজি ব্যবসায়ীরা সেই যুক্তি মানতে নারাজ। তারা দেশের সর্বোচ্চ আদালতের কাছে সুবিচার চেয়েই এই মামলা করেছেন, বলে জানা গিয়েছে। গত শুক্রবার রোশন আলির করা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, ‘করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বাজি পোড়ানো, বিক্রি করার অনুমতি দেব কী ভাবে? বৃহত্তর মানুষের স্বার্থের কথা ভেবে এই সিদ্ধান্ত। ক্রেতা, বিক্রেতা, প্রস্তুতকারী সংস্থা— সবার কথা ভাবতে হবে।’ আদালতের তরফে এও বলা হয়, শুধুমাত্র প্রদীপ ও মোমবাতি জ্বেলেই দীপাবলি, ছট, কিংবা গুরু নানকের জন্মদিনের মতো উৎসব পালন করতে হবে। আদালত এও মন্তব্য করে, ‘পরিবেশবান্ধব বাজির অনুমতি দিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কিন্তু সেগুলো কী ভাবে পরীক্ষা করা হবে? সাধারণ বাজিকে যে পরিবেশবান্ধব বাজি বা গ্রিন ক্র্যাকার্স বলে বিক্রি করা হবে না, তারই বা নিশ্চয়তা কোথায়। কে পরীক্ষা করবেন সেই বাজি, তারও কোনও উত্তর পর্ষদের কাছে নেই।’

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন