৬০ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল! তৈরি হল নয়া রেকর্ড

মনে প্রশ্ন আসতেই পারে এমনটাও হয়?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিত্বদের কাছে বয়স একটা সংখ্যা মাত্র। শরীরের বয়স বাড়লেও খেলোয়াড়রা কখনওই মানসিক দিক থেকে বৃদ্ধ হন না। বহু ক্ষেত্রেই আমরা এর জলজ্যান্ত উদাহরণ পেয়েছি। কিন্তু এবার যেই বিষয়টা নিয়ে পাঠকদের জানাব সেটা সত্যিই একটা অবাক করা বিষয়। মনে প্রশ্ন আসতেই পারে এমনটাও হয়? হ্যাঁ, এমনটাই হয়েছে, যার সাক্ষী থাকল গোটা ফুটবল বিশ্ব।

৬০ বছর, এই বয়সে অধিকাংশ মানুষই শারীরিক দিক থেকে ভেঙে পড়েন। বার্ধক্যে প্রবেশ করা প্রায় সন্ধিক্ষণ যাকে বলা হয়। কিন্তু এই বয়সে এসেও আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করে সকলকে চমকে দিয়েছেন রনি ব্রান্সভিক। কনফাকাফ লিগের একটি আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচে খেলতে নেমে ছিলেন তিনি। আর এটা করে গোটা ফুটবল বিশ্বের মধ্যে অন্যতম একটা রেকর্ড গড়ে বসলেন ব্রান্সভিক। পেশাদার ফুটবল ছাড়াও তাঁর একটা রাজনৈতিক পরিচয় আছে। তিনি হলেন সুরিনামের বর্তমান ভাইস প্রেসিডেন্ট।

জানা গিয়েছে, নিত্য কাজ-কর্মের থেকে সাময়িকভাবে দূরে থাকার জন্য ফের ফুটবল মাঠে নেমেছিলেন তিনি। শুধু তাই নয়, দলের অধিনায়কের আর্মব্যান্ডটাও ছিল তাঁরই হাতে। হন্ডুরাসের ক্লাব সিটি অলিম্পিয়র বিরুদ্ধে ইন্টার মোয়েনগোটাপের অধিনায়ক হিসেবে মাঠে দেখা গিয়েছে রনিকে।

 এই ইন্টার মোয়েনগোটাপ নামক সুরিনামের এই ক্লাবটির মালিকও তিনি। যদিও ৬০ বছর বয়সে মাঠে নেমে দলকে জয় এনে দিতে পারেননি ব্রান্সভিক। হন্ডুরাসের ক্লাবটি ৬-০ ব্যবধানে ম্যাচ জিতে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। তবে পেশারদার ফুটবলে সবথেকে বেশি বয়সে নামার রেকর্ড রয়েছে মিশরের এজেলদিন বাহাদেরের।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস