ছোটবেলার বন্ধুর বিয়েতে কেমন সাজলেন শুভশ্রী, রইল তার কিছু ঝলক

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। বড় পর্দায় অভিনয় করারা পাশপাশি ওয়েব সিরিজেও কাজ করছেন অভিনেত্রী। এবারের পুজোতেই মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত বৌদি ক্যান্টিন। হাতে রয়েছে আরও বেশ কিছু কাজ। পাশাপাশি বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তীর ঘরনী তিনি। সেই সঙ্গে ছোট্টো ইউভানের মা। ফলত অভিনয়ের সঙ্গে সংসারেও ভীষণ ব্যাস্ত তিনি। কিন্তু তাই বলে কী বন্ধুর বিয়ের অনুষ্ঠানে (Wedding ceremony) না গিয়ে থাকা যায় বিশেষত সেই বন্ধু যদি হয় ছোট্টবেলার প্রিয় বান্ধবী (Best freind)। তাই শত ব্যস্ততার মধ্যেও অভিনেত্রী সময় করে পৌঁছে গিয়েছিলেন বর্ধমান।

 

অভিনেত্রীর এই প্রিয় বান্ধবীর নাম সোহিনী বন্ধ্যোপাধ্যায়। দীর্ঘ ২৭ বছরের বন্ধুত্ব দুজনের। বলতে গেলে ছোট্ট বেলার পুতুল খেলার সঙ্গী তাঁরা দুজন। এহেন বন্ধুর জীবনের এই বিশেষ দিনে তাঁকে এক বারের জন্যও কাছ ছাড়া করেননি শুভশ্রী। গত ২০ নভেম্বর বিয়ের বন্ধনে বাঁধা পড়েন শুভশ্রীর বান্ধবী সোহিনী বন্ধ্যোপাধ্যায়। আর বান্ধবীর বিয়ের আনন্দ উপভোগ করতে আগেই বর্ধমান পৌঁছে যান শুভশ্রী।

প্রিয় বান্ধবীকে নিজের হাতে আইবুড়ো ভাত খাওয়ান অভিনেত্রী। আইবুড়ো ভাতের অনুষ্ঠানে শুভশ্রী পরেছিলেন গাড় নীল রঙের একটি শাড়ি। সেই সঙ্গে স্লিভলেস ব্লাউস। সঙ্গে মানানসই হালকা সোনার গয়না পড়েছিলেন অভিনেত্রী।

মেহেন্দীর অনুষ্ঠানে হলুড রঙের গাউনে সেজেছিলেন অভিনেত্রী। শুধু তাই নয় হাতে স্বামী রাজের নামে মেহেন্দীও লাগান শুভশ্রী।

 

মেহেন্দীর পর সঙ্গীত অনুষ্ঠানেও ছোটো বেলার অনান্য বান্ধবীর সঙ্গে চুটিয়ে মজা করেন অভিনেত্রী।

এরপর প্রিয় বান্ধবীকে নিজে হাতে কনের সাজে  সাজিয়েও দেন শুভশ্রী

সিন্দুরদানের পরেও সোহিনীর পাশে দেখা যায় অভিনেত্রীকে।

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭