সমর্থকদের অসভ্যতামি, ফিফার শাস্তির মুখে ইকুয়েডর ফুটবল সংস্থা

ইতিমধ্যেই সংস্থার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক কাতারকে (Qatar) হারিয়ে প্রথম ম্যাচেই জয়ী হয়েছিল ইকুয়েডর (Ecuador)। আর জয়ের পরেই উচ্ছ্বাসের স্রোতে ভেসে গিয়েছিলেন দেশটির সমর্থকরা (Ecuadoran fans)। গ্যালারিতে বসে দেশের নামে জয়ধ্বনি দিতে গিয়ে কার্যত অশ্রাব্য স্লোগান দিয়েছিলেন। আর সমর্থকদের ওই কদর্য আচরণের কারণেই ফিফার শাস্তির মুখে ইকুয়েডর ফুটবল সংস্থা (Ecuadoran Football Association)। ইতিমধ্যেই সংস্থার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

বুধবার ফিফার (FIFA) পক্ষ থেকে থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত ২০ নভেম্বর বিশ্বকাপের উদ্বোধনের দিন কাতার বনাম ইকুয়েডরের মধ্যে ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে ইকুয়েডরের সমর্থকরা (Ecuadoran fans) বেশ কিছু স্লোগান দিয়েছিলেন। ওই স্লোগানে যে শব্দ ব্যবহার করা হয়েছে তা শুধু অবমাননাকর, বৈষম্যমূলকই নয়, কুরুচিকরও বটে। তাই ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অনুশাসন ভাঙার দায়ে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে।’

ইকুয়েডরের সমর্থকরা (Ecuadoran fans) কী শব্দ উচ্চারণ করেছিলেন তা খোলসা না করলেও ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ওইদিন যে স্লোগান দিয়েছিলেন ইকুয়েডরের সমর্থকরা (Ecuadoran fans), তা সংস্থার শৃঙ্খলাভঙ্গের নীতিমালার ১৩ নম্বর ধারা লঙ্ঘন করেছে। তাই পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ ফিফার সিদ্ধান্ত নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি ইকুয়েডর ফুটবল অ্যাসোসিয়েশনের (Ecuadoran Football Association) আধিকারিকরা।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩