বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গলা ফাটাতে কাতারে গেলেন তৃণমূল বিধায়ক মদন

শ্বকাপ (FIFA World Cup 2022) দেখতে কাতারের (Qatar) উদ্দেশে রওনা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখতে কাতারের (Qatar) উদ্দেশে রওনা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বৃহস্পতিবার ভোরে কলকাতা বিমানবন্দর থেকে কাতারগামী বিমানে ওঠেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। মরুদেশে গিয়ে বিশ্বকাপ ফুটবলের একাধিক ম্যাচ দেখবেন ব্রাজিলের সমর্থক মদন মিত্র।

বিশ্বকাপের ফুটবল ম্যাচ দেখার জন্য গত ২১ তারিখে কাতার যাওয়ার কথা ছিল বিধায়ক মদন মিত্রের। কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ২৩ নভেম্বর পর্যন্ত কলকাতায় থাকার নির্দেশ দেন। এরপর দলনেত্রীর নির্দেশ শিরোধার্য করে সফর পিছিয়ে দেন মদন। অবশেষে ২৪ তারিখ বৃহস্পতিবার ভোরে কলকাতা বিমানবন্দর থেকে বিমান ধরে কাতারের উদ্দেশে রওনা দেন তিনি। কাতার সফর পিছিয়ে দেওয়া নিয়ে কামারহাটির বিধায়ক জানিয়েছিলেন, ‘আমি তো আর কাতারের প্রধানমন্ত্রী বা ফুটবলের প্রধানমন্ত্রী নই। আমি মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। তাঁকে আমি অবজ্ঞা করতে পারি না। দল চায় ২৩ তারিখ পর্যন্ত যেন আমি বিধানসভায় থাকি। তবে দল যা চাইবে তাই করব আমি।’ তবে সেই সঙ্গে তিনি আরও জানিয়েছিলেন, বিশ্বকাপ দেখতে ২৪ নভেম্বর কাতারে উড়ে যাবেন।

এদিন কলকাতা বিমানবন্দরে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দেখা যায় বেশ রঙিন মেজাজে। ব্রাজিল ফুটবল দলের সমর্থক মদনের গায়ে জড়ানো ছিল সেদেশের পতাকা। তাঁকে বিদায় জানাতে এদিন ভোরে বিমানবন্দরে হাজির হয়েছিলেন মদন মিত্রের অনুগামীরা। সূত্রের খবর, কাতারে আগামী ২৯ নভেম্বর অবধি থাকতে পারেন তৃণমূল বিধায়ক। খেলা দেখে ৩০ নভেম্বর তাঁর দেশে ফিরে আসার কথা রয়েছে।

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল