আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রদ্ধার দেহ টুকরো করতে পাঁচটি ছুরি ব্যবহার করেছিল আফতাব

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বান্ধবী তথা সঙ্গিনী শ্রদ্ধা ওয়াকারকে (Shraddha Walkar) খুন করার পরে দেহকে টুকরো করতে পাঁচটি ছুরি ব্যবহার করেছিল আফতাব পুনাওয়ালা (Aaftab Amin Poonwala)। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। ইতিমধ্যেই শ্রদ্ধার দেহ টুকরো করতে ব্যবহৃত পাঁচটি ছুরি উদ্ধার করা হয়েছে। পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা ওই পাঁচটি ছুরি ফরেনসিক পরীক্ষার (forensic examination) জন্য পাঠানো হয়েছে।

গত ১৮ মে দিল্লির মেহরৌলীতে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালার বিরুদ্ধে। আমেরিকার এক ওয়েব সিরিজ় থেকে অনুপ্রাণিত হয়ে বান্ধবীকে খুন করার পরে তাঁর মৃতদেহ ৩৫ টুকরো করে ফেলেন আফতাব। তার পরে সেই মৃতদেহ সংরক্ষণ করে রাখতে ৩০০ লিটারের নতুন ফ্রিজ কিনে আনে। ১৮ দিন ধরে কাছের জঙ্গলের বিভিন্ন জায়গায় শ্রদ্ধার দেহের টুকরোগুলি ছড়িয়ে দিয়ে আসেন অভিযুক্ত। কারও চোখে যাতে তার কৃতকর্ম ধরা না পড়ে তার জন্য প্রতিদিন রাত ২টো নাগাদ একটি পলিব্যাগে করে শ্রদ্ধার দেহের টুকরো নিয়ে বাড়ি থেকে বেরোতেন বলেও তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ। শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে সম্প্রতি  আফতাবকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

প্রথম দিকে দিল্লি পুলিশের আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগ ওঠে আফতাবের বিরুদ্ধে। শ্রদ্ধার দেহ টুকরো করার কাজে ব্যবহৃত অস্ত্রের হদিশ পেতে শেষ পর্যন্ত অভিযুক্তের নার্কো অ্যানালাইসিস পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তদন্তকারীরা। আর নার্কো অ্যানালাইসিস পরীক্ষার পরেই ভেঙে পড়ে আফতাব। শেষ পর্যন্ত স্বীকার করে, পাঁচটি ছুরি দিয়েই প্রেমিকা শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করা হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ