অনুব্রত-হীন বীরভূমের সংগঠন নিয়ে আজ বৈঠকে অভিষেক

শুক্রবার (Friday) বিকেল ৩টেয় কলকাতায় ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসে হবে এই বৈঠক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার (Friday) বিকেল ৩টেয় কলকাতায় ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসে হবে এই বৈঠক।

বছর ঘুরলেই রাজ্যজুড়ে পালিত হবে পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলকে গুছিয়ে নিচ্ছে শাসক বিরোধী সব গোষ্ঠী। ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বীরভূমের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক বসতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। সেই আবহে শুক্রবার বীরভূমের নেতাদের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠকে বসতে চলেছেন অভিষেক। জেলার বিধায়ক ও শাখা সংগঠনের প্রধানেরা এদিন বৈঠকে অভিষেকের মুখোমুখি হবেন।

পঞ্চায়েত নির্বাচনের আগে এই বৈঠক থেকে বীরভূমের জেলা নেতাদের গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, কেষ্ট-হীন বীরভূমে কীভাবে জোড়াফুল শিবিরের জয় নিশ্চিত করা যাবে, তা নিয়ে শুক্রবারের বৈঠকে বিশেষ নির্দেশ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন সাংসদ। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকারের জনমুখী সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির সাফল্য মানুষের কাছে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছিলেন তিনি। শুক্রবারের বৈঠক থেকে বীরভূম জেলার জন্য কী বার্তা দেন অভিষেক, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩