নগ্ন মহিলারাই আমার চোখে সব চেয়ে সুন্দর, বাবা রামদেবের মন্তব্যে বিতর্ক

মন্তব্য শুনে সভাস্থলে উপস্থিত মহিলারা অস্বস্তিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: মহিলারা কিছু না পরে থাকলেই তাদের সব চেয়ে বেশি সুন্দর দেখায়।  

এমনই এক বেফাঁস মন্তব্য করে বসেছেন যোগগুরু বাবা রামদেব। করেছেন আবার মহিলাদের সামনে। সেই মহিলাদের মধ্যে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী অমৃতা এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডে। পাঠকের পড়ে মনে হতে পারে, হয়তো মুখ ফস্কে যোগগুরুর মুখ দিয়ে ওই কথা বেরিয়ে গিয়েছে। একেবারেই নয়। যোগগুরু রামদেব চিন্তাভাবনা করেই বেফাঁস কথা বলেছেন। সেটা তাঁর বয়ান শুনলেই বোঝা যাবে।

মেয়েদের পোশাক প্রসঙ্গে যোগগুরু বলেন, মহিলারা শাড়ি পরলে তাদের ভালো লাগে। সালোয়ার পরলেও তাদের ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে না পরলে। যোগ গুরুর মুখে ওই কথা শুনে মঞ্চে এবং সভাস্থলে উপস্থিত মহিলারা একে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকেন। সভাস্থলে শুরু হয় গুঞ্জন। প্রত্যেকের প্রশ্ন, যোগগুরু এমন কথা বললেন কী করে।

থানেতে একটি যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। যৌথভাবে এই শিবিরের আয়োজন করেন পতঞ্জলী যোগাপিঠ এবং মুম্বই মহিলা পতঞ্জলী সমিতি। সকালে ছিল প্রশিক্ষণ শিবির।প্রশিক্ষণ শিবিরে যোগাসনের জন্য বিশেষ পোশাক পরে এসেছিলেন। পরেই ছিল রামদেবের সভা। প্রশিক্ষণ শিবির শেষ করে পোশাক বদলের জন্য মহিলারা সময় পাননি। তাই, শাড়ি তারা না পরেই রামদেবের ভাষণ শুনতে বসে যান। সেখানেই রামদেব ওই মন্তব্য করেন। 

আরও পড়ুন অ্যালোপ্যাথি নিয়ে ভুল বকা, রাম বাবাকে সুপ্রিম কোর্টের রাম গুঁতো

প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করতে চান মুখ্যমন্ত্রী, কাজকর্মে বদল আনাই লক্ষ্য

কবে কীভাবে পালন করবেন জ্যৈষ্ঠ অমাবস্যা? কেন পাপমুক্তির দিন বলা হয়?

সংসারে নেমে আসতে পারে অশান্তি! বারান্দায় ঠাকুরঘর বানানোর আগে এই নিয়মটা জানুন

বসের ওপর প্রচণ্ড রাগ? মেজাজ হারানোর আগে এই কাজগুলো করুন

কম খরচে গ্রীষ্মের ভ্রমণ! মাত্র ১০ হাজারেই আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আনল IRCTC

লাল মাটির পথে রহস্যের ডাক! জেনে নিন শক্তিপীঠ ও মন্দির ঘেরা বীরভূমের প্রাচীন ঐতিহ্য 

ভালোবাসার অনন্য নজির, ICU-তে ভর্তি গুরুতর অসুস্থ কনেকে বিয়ে করলেন বর

দেশজুড়ে লাফিয়ে বাড়ল পেট্রোল ডিজেলের দাম

মাথায় হাত মধ্যবিত্তের, একধাক্কায় অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

টয়ট্রেন, চায়ের গন্ধ আর পাহাড়ি নীরবতা, ঘুরে আসুন কার্শিয়াং

শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…