কম খরচে গ্রীষ্মের ভ্রমণ! মাত্র ১০ হাজারেই আকর্ষণীয় ট্যুর প্যাকেজ আনল IRCTC

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু বাজেটের চিন্তায় বারবার পিছিয়ে যাচ্ছেন? সেই দুশ্চিন্তারই সমাধান নিয়ে এল আইআরসিটিসি। পর্যটকদের জন্য একাধিক সাশ্রয়ী ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে সংস্থাটি। গোয়া, শিরডি থেকে গুজরাতের কেভাদিয়া, সব জায়গাতেই মিলবে কম খরচে ঘোরার সুযোগ। ট্রেনের টিকিট, হোটেল, খাওয়া-দাওয়া ও স্থানীয় পরিবহণ-সবকিছুর দায়িত্ব নিচ্ছে আইআরসিটিসি।

সমুদ্রপ্রেমীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় হতে পারে গোয়া ট্যুর। চণ্ডীগড় থেকে শুরু হওয়া এই সফর ১৬ মে থেকে শুরু হবে। পাঁচ রাত ও ছয় দিনের এই প্যাকেজে ট্রেন যাত্রা, হোটেলে থাকা, খাবার এবং দর্শনীয় স্থান ঘোরার জন্য গাড়ির সুবিধা থাকছে। তিন জন একসঙ্গে ভ্রমণ করলে মাথাপিছু খরচ পড়বে মাত্র ১৫ হাজার ৯৫ টাকা। আধ্যাত্মিক ভ্রমণের খোঁজে থাকলে শিরডির বিশেষ প্যাকেজও রয়েছে। মুম্বই থেকে শুরু হওয়া এক রাত ও দু’দিনের এই সফরে সাঁইবাবার দর্শনের সুযোগ মিলবে। ট্রেন, হোটেল এবং গাড়ির সুবিধাসহ পুরো প্যাকেজের খরচ মাত্র ১৩ হাজার ৯৯৯ টাকা।

এছাড়াও গুজরাতের কেভাদিয়া ভ্রমণের জন্যও রয়েছে বিশেষ অফার। ২২ মে থেকে শুরু হওয়া তিন রাত ও চার দিনের এই সফরে স্ট্যাচু অফ ইউনিটি দেখার সুযোগ মিলবে। মুম্বই থেকে যাত্রা শুরু হওয়া এই ট্রিপে তিন জন একসঙ্গে গেলে মাথাপিছু খরচ পড়বে প্রায় ১০ হাজার টাকা। থার্ড এসি কোচে আরামদায়ক সফরের পাশাপাশি কম বাজেটে ভ্রমণের এই সুযোগ ইতিমধ্যেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তাই দেরি না করে এখনই আইআরসিটিসি-এর অফিসিয়াল ওয়েবসাইট (irctctourism.com/tourpackage_search) থেকে বুকিং সেরে ফেলুন। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেই শুরু হয়ে যাবে আপনার গ্রীষ্মের ছুটির আনন্দযাত্রা।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের