বসের ওপর প্রচণ্ড রাগ? মেজাজ হারানোর আগে এই কাজগুলো করুন

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালের মিটিংয়ে সব ঠিকঠাক চলছিল। হঠাৎ বস এমন একটি মন্তব্য করলেন, যা শুনে মনে হল ল্যাপটপ বন্ধ করে সোজা ইস্তফা পত্র লিখে ফেলেন। এমন পরিস্থিতি কর্মজীবনে খুবই সাধারণ। কিন্তু সেই মুহূর্তের রাগ যদি আপনার ভবিষ্যৎ কেরিয়ারকে ক্ষতিগ্রস্থ করে? তাই আবেগ নয়, বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলানোই সবচেয়ে বড় দক্ষতা। রাগ হওয়া স্বাভাবিক। কর্মক্ষেত্রে চাপ, অন্যায় মন্তব্য বা অযৌক্তিক প্রত্যাশা থেকে বিরক্তি তৈরি হতেই পারে। গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই রাগকে কীভাবে সামলাচ্ছেন। প্রথমেই নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখুন। নিজেকে বলুন, ‘আমি এখন রেগে আছি।’ এতে আবেগকে নিয়ন্ত্রণ করা সহজ হয়।

রাগের মুহূর্তে তৎক্ষণাৎ কিছু বলা উচিত নয়। কারণ উত্তেজিত অবস্থায় বলা কথা প্রায়ই সম্পর্ক নষ্ট করে দেয়। সম্ভব হলে কিছুক্ষণ চুপ থাকুন, নিজের ডেস্ক থেকে উঠে একটু হাঁটুন, কয়েকবার দীর্ঘশ্বাস নিন। এতে মাথা ঠাণ্ডা হয় এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। মন খারাপ থাকলে বিশ্বাসযোগ্য বন্ধু বা পরিবারের কারও সঙ্গে কথা বলা যেতে পারে। তবে সহকর্মীদের কাছে বসের সম্পর্কে ক্ষোভ প্রকাশ না করাই ভাল। অফিসের সম্পর্ক ও পরিস্থিতি বদলে যেতে পারে, আর সেই কথা পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে। শান্ত হওয়ার পর মনে হলে বিষয়টি নিয়ে বসের সঙ্গে কথা বলা দরকার, তাহলে সময় নিয়ে আলোচনা করুন। অভিযোগ নয়, যুক্তি ও উদাহরণ দিয়ে নিজের বক্তব্য তুলে ধরুন। একই সঙ্গে বসের দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করুন।

আরও পড়ুন: মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…

রাগের মাথায় ভুল কিছু বলে ফেললে দ্রুত দায় স্বীকার করুন। একটি ‘সরি’, আমি নিজেকে সামলাতে পারিনি’, অনেক জটিলতা মিটিয়ে দিতে পারে। তবে শান্ত থাকা মানে অন্যায় মেনে নেওয়া নয়। যদি অসন্মানজনক আচরণ ঘটে, তাহলে যথাযথভাবে প্রতিবাদ করা জরুরি। সঠিক সময়ে, সঠিক ভাষায় নিজের অবস্থান জানাতে পারাই প্রকৃত পেশাদারিত্ব। ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ও বুদ্ধিমত্তাই কর্মক্ষেত্রে আপনার সবচেয়ে বড় শক্তি।

SIR নিয়ে স্বেচ্ছাচারিতা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী