টয়ট্রেন, চায়ের গন্ধ আর পাহাড়ি নীরবতা, ঘুরে আসুন কার্শিয়াং

Share:

নিজস্ব প্রতিনিধি : দার্জিলিং যাওয়ার পথে অনেকেই কার্শিয়াংকে শুধু “পাসিং স্টপ” ভেবে এড়িয়ে যান। অথচ পাহাড়ের বুকের এই ছোট্ট শহরটাই  উত্তরবঙ্গের অন্যতম দর্শনীয়স্থান। কুয়াশা মাখা রাস্তা, ঢেউ খেলানো চা-বাগান, টয় ট্রেনের হুইসেল আর ঠান্ডা হাওয়ায় মিশে থাকা পাইন গাছের গন্ধ সব মিলিয়ে কার্শিয়াং এমন এক পাহাড়ি শহর, যেখানে পর্যটকরা শান্তি খুঁজে পান । ‘Land of White Orchids’ নামে পরিচিত এই শহর প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য এক আদর্শ ঠিকানা।

অন্যতম পর্যটন কেন্দ্র

ঈগলস কেজ

কার্শিয়াংয়ের অন্যতম জনপ্রিয় ভিউ পয়েন্ট। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এখান থেকে দেখা যায় নিচের সবুজ উপত্যকা, শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা আর পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। সন্ধ্যার আলো জ্বলার পর পুরো শহরটাকে যেন তারার মতো ঝলমল করতে দেখা যায়।

গীধাপাহাড় ভিউ পয়েণ্ট

হিল কার্ট রোড ধরে এগোলে এই ভিউ পয়েন্টে পৌঁছানো যায়। এখানে দাঁড়িয়ে মেঘের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘার সাদা চূড়া দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।

ডাওহিল

ঘন পাইন বন, পুরনো ব্রিটিশ আমলের স্কুল আর রহস্যময় নীরবতায় ঘেরা ডাউ হিল কার্শিয়াংয়ের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলির একটি। সকালের কুয়াশায় মোড়া রাস্তা ধরে হাঁটলে মনে হবে যেন কোনও সিনেমার দৃশ্যে ঢুকে পড়েছেন।

মকাইবাড়ি ট্রি এস্টেট

চা বাগানের সবুজ ঢালু পথ আর চায়ের সুবাসে ভরা পরিবেশ কার্শিয়াং সফরকে অন্য মাত্রা দেয়। এখানে স্থানীয় চা-প্রসেসিং সম্পর্কেও জানা যায়।

কোথায় থাকবেন

The Cochrane Place

ঐতিহ্যবাহী পাহাড়ি পরিবেশে থাকার জন্য বেশ জনপ্রিয় এই হোটেল । পুরনো ব্রিটিশ আমলের সাজসজ্জা, পাহাড়ি দৃশ্য আর শান্ত পরিবেশ এই হোটেলের মূল আকর্ষণ।

Taj Chia Kutir Resort & Spa, Darjeeling

লাক্সারি স্টের জন্য এখানে  রয়েছে চা-বাগানের মাঝখানে বিলাসবহুল থাকার অভিজ্ঞতা পাওয়া যায়।

Summit Bougainvillea Tea Resort বা Hill 66

মাঝারি বাজেটের মধ্যে সুন্দর ভিউ সহ থাকার জন্য ভাল বিকল্প হতে পারে।

কি খাবেন ?

কার্শিয়াংয়ের ছোট ছোট ক্যাফেগুলিই সফরের অন্যতম আকর্ষণ।

Margaret’s Deck Tea Lounge (Goodricke Tea Pot)

চা আর পাহাড়ি স্ন্যাক্সের জন্য খুবই জনপ্রিয়। পাহাড়ি দৃশ্যের সঙ্গে দার্জিলিং টি উপভোগ করার অভিজ্ঞতা আলাদা মাত্রা যোগ করে।

Cafe Kurseong Diaries

কফি, মোমো ও কন্টিনেন্টাল খাবারের জন্য পর্যটকদের পছন্দের জায়গা।

Timboor on The Trail অথবা Cafe De Central 1881-

স্থানীয় খাবারের স্বাদ নিতে এই হোটেলে যেতে পারেন এখানে মোমো, থুকপা, চাউমিন ও পাহাড়ি চা অবশ্যই ট্রাই করা উচিত।

বাজেট (২ রাত ৩ দিন)

আনুমানিক খরচ

শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি –  ₹150 – ₹300

হোটেল (বাজেট)—-₹1500 – ₹3000

মাঝারি মানের হোটেল—-₹3500 – ₹6000

খাবার—–₹800 – ₹2000

লোকাল সাইটসিইং—–₹1000 – ₹2500

মোট বাজেট—₹6000 – ₹12000 |

কার্শিয়াং সেই পাহাড়ি শহর, যেখানে ভিড়ের চেয়ে শান্তি বেশি, আর শব্দের চেয়ে প্রকৃতির নীরবতা বেশি সুন্দর। দার্জিলিংয়ের তুলনায় অনেক কম ভিড় হলেও এখানকার সৌন্দর্য কোনও অংশে কম নয়। কয়েকদিনের ছোট্ট ছুটিতে যদি কুয়াশা, চায়ের সুবাস আর পাহাড়ি নির্জনতায় নিজেকে হারিয়ে ফেলতে চান, তাহলে কার্শিয়াং হতে পারে আপনার আদর্শ গন্তব্য।

 

 

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার